জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে। এই পরিবর্তনের ফলে অনেক যোগ সৃষ্টি হয়। এই যোগের জেরে মানুষের জীবনে ও সমস্ত রাশির উপরই নানান প্রভাব পড়ে। যেমন এখন বৃশ্চিক রাশিতে তৈরি হয়েছে চতুর্গ্রহী যোগ।
এই যোগের প্রভাব দেখা যাবে সমস্ত রাশির উপরেই। তবে বেশ কিছু রাশির উপর সেই যোগ বিশেষভাবে শুভ হতে চলেছে। সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
চতুর্গ্রহী যোগ আপনার জন্য অনুকূল হতে পারে। কারণ এই যোগ আপনার রাশিফলের পঞ্চম ঘরে তৈরি হচ্ছে। যা প্রেমের বিবাহ এবং বংশধরের লক্ষণ হিসাবে বিবেচিত হয়। সেজন্য এই সময়ে সন্তানের দিক থেকে সুখবর পেতে পারেন। এছাড়াও, এই সময়ে আপনি প্রেমের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। এই সময়ে আপনি যানবাহন এবং সম্পত্তি কেনার জন্য মন তৈরি করতে পারেন। অন্যদিকে, যাঁরা সম্পত্তিতে বিনিয়োগ করার কথা ভাবছিলেন, তাঁদের জন্য এটি একটি ভালো সময়। এই সময়ে করা বিনিয়োগ আপনাকে ভবিষ্যতে লাভ দেবে।
মীন রাশি
চতুর্গ্রহী যোগ আপনার জন্য উপকারী হতে পারে। কারণ এই যোগ আপনার রাশিফলের নবম ঘরে তৈরি হচ্ছে। যা ভাগ্যের স্থান হিসাবে বিবেচিত হয়। তাই এই সময়ে ভাগ্য আপনার পাশে থাকতে পারে। এছাড়াও, আপনি যে কোনও পুরনো বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। বুধের শুভ প্রভাবের কারণে এই মাসে ধর্মীয় কাজের প্রতিও আপনার ঝোঁক বাড়বে। কোথাও তীর্থযাত্রায় যাওয়ার পরিকল্পনাও করা যেতে পারে। অন্যদিকে প্রতিযোগী শিক্ষার্থীরা এ সময়ে যে কোনও পরীক্ষায় সাফল্য পেতে পারে। এছাড়াও, এই সময়ে আপনি ব্যবসায় নতুন অর্ডার আসা থেকে ভালো লাভ পেতে পারেন।
মিথুন রাশি
চতুর্গ্রহী যোগ আপনার জন্য শুভ এবং ফলদায়ক হতে পারে। কারণ এই যোগ আপনার রাশির সপ্তম ঘরে তৈরি হচ্ছে। যা বিবাহিত জীবন ও অংশীদারিত্বের স্থান হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, এই মাসে আপনার পৈতৃক সম্পত্তি থেকে বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি সরকারী কোনও জায়গা থেকে মোটা টাকা পেতে পারেন। এর পাশাপাশি যাঁরা অবিবাহিত তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও, এই সময়ে আপনি অংশীদারিত্বের কাজ শুরু করতে পারেন। যার মধ্যে লাভ প্রত্যাশিত।
মকর রাশি
এই রাশির জাতকদের ক্ষেত্রেও চতুর্গ্রহী যোগ ভালো সময় নিয়ে আসতে পারে। তাঁরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। বিনিয়োগের সুফ? পেতে পারেন। অর্থাভাব কাটার সময়ে এসে গিয়েছে। বুধ এবং শুক্রের একসঙ্গে আশীর্বাদ এই রাশির জাতকদের সাংসারিক জীবনকেও সুখের করে দিতে পারে।
তুলা রাশি
এই রাশির জাতকদের জন্যও চতুর্গ্রহী যোগ ভালো সময় নিয়ে আসতে পারে। এই রাশির জাতকরা হাতে অনেক খানি টাকা পয়সা পেতে পারেন। তাঁদের সাংসারিক অশান্তি ও জটিলতা অনেকটা কেটে যেতে পারে। যাঁরা চাকুরিজীবী তাঁদের জন্য এই সময়টি ভালো হতে পারে। ভ্রমণ যোগও আছে। এই সময়ে ভ্রমণ যোগ থেকে অর্থনৈতিকভাবে লাভবানও হতে পারেন।





