চৈত্র মাসের শুরুতেই একই রাশিতে অবস্থান করছে চারটি গ্রহ। একই রাশিতে চারটি গ্রহের সংযোগ তৈরি হয়েছে। ওই চারটি গ্রহের সংযোগের ফলে পাঁচটি রাশির জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশিতে সূর্য, বুধ, বৃহস্পতি এবং চন্দ্র অবস্থান করছেন।
মিথুন রাশি
চৈত্র নবরাত্রিতে চাকরিতে ভালো সময় কাটবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। হাতে টাকা আসবে। স্বভাবতই সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে। এই সময় পড়াশোনায় মন বসবে মিথুন রাশির জাতক-জাতিকাদের। শিক্ষা সংক্রান্ত কাজে ভালো খবর পেতে পারেন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে।
মেষ রাশি
চৈত্র নবরাত্রিতে মেষ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত কাজে বিদেশযাত্রার যোগ আছে। নয়া কোনও চাকরিতে যোগ দিতে পারেন। সেই নয়া চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সহযোগিতা মিলবে। মন প্রসন্ন থাকবে মেষ রাশির জাতক-জাতিকাদের। বাড়িতে কোনও ধর্মীয় অনুষ্ঠান হতে পারে।
কন্যা রাশি
চৈত্র নবরাত্রির যে চারটি গুরুত্বপূর্ণ গ্রহ একই রাশিতে অবস্থান করছেন, তার প্রভাবে কন্যা রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। মায়ের থেকে অর্থপ্রাপ্তির সুযোগ আছে। দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি পাবে। কোনও বন্ধুর সহযোগিতায় আয়ের সুযোগ তৈরি হবে। আয় বৃদ্ধি পাবে। চাকরিতে পদোন্নতি হতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে।
ধনু রাশি
চৈত্র মাসের নবরাত্রিতে চারটি গ্রহ একই রাশিতে থাকায় সম্পত্তি থেকে ধনু রাশির জাতক-জাতিকাদের আয় বৃদ্ধি পাবে। মায়ের থেকে অর্থ লাভ হবে। চাকরিতে লাভ হবেন ধনু রাশির জাতক-জাতিকাদের। আয় বৃদ্ধি পাবে। পারিবারিক জীবন সুখকর হবে। কর্মক্ষেত্রে লাভবান হবেন ধনু রাশির জাতক-জাতিকারা।
বৃশ্চিক রাশি
মীন রাশিতে চারটি গ্রহের অবস্থানের ২০২৩ সালের চৈত্র মাসের শুরুতে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মন প্রসন্ন হবে। শিক্ষা সংক্রান্ত সুখবর মিলবে। গবেষণা সংক্রান্ত কাজে অন্য কোথাও যেতে পারেন। চাকরিতে সিনিয়রদের সহযোগিতা মিলবে। নয়া চাকরিতে করতে পারেন। আয় বৃদ্ধি পাবে। বন্ধুর সহযোগিতা লাভ করবেন।





