সংখ্যাতত্ত্বের মাধ্যমে কোনও ব্যক্তির জন্ম তারিখ থেকে সেই ব্যক্তি সম্পর্কে নানান তথ্য যেমন তাঁর চরিত্র, গুণাবলী ও নানান বিষয় সম্পর্কে একটা সম্যক ধারণা মেলে। যে কোনও তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের নানান মূলাঙ্ক থাকে। এই মূলাঙ্কের উপর তাদের ভবিষ্যৎ নির্ভর করে। মাসের ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মগ্রহণ করলে তাদের মূলাঙ্ক হয় ৪।
বলা হয়, এই মূলাঙ্কের জাতক-জাতিকারা লক্ষ্মীর কৃপা থাকে। এই মূলাঙ্কের ব্যক্তিদের কখনও অর্থের অভাব হয় না। তারা বিপুল সম্পদের অধিকারী হন। তাদের উপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। এই ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করেন ও তারা জন্ম থেকেই ধনী হন।
জেনে নেওয়া যাক আর কী কী রহস্য লুকিয়ে রয়েছে এই তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের-
- এই ব্যক্তিরা নিজেরা হাসিখুশি থাকেন আর অন্যকেও খুশি রাখার চেষ্টা করেন। এই ব্যক্তিদের বন্ধুবান্ধবের সংখ্যাও অনেক। এরা সব বিষয়ে জানার ইচ্ছে রাখে।
- এই ব্যক্তিরা যেমন আয় করেন, তেমনই ব্যয় করতেও ভালোবাসেন। এই ব্যক্তিরা অন্যকে খুব বেশি বিশ্বাস করে ফেলেন। আর এর ফলে অনেকেই তাদের বিশ্বাস ভাঙেন।
- এই ব্যক্তিরা সময়মতো কাজ শেষ করে ফেলতে পারেন। জীবনে শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসেন এরা। এই ব্যক্তিরা প্রতিবাদী মনস্ক হন। যে কোনও পরিস্থিতি সামাল দিতে পারদর্শী হন এই ব্যক্তিরা।
- এই ব্যক্তিরা নিজের মনের কথা গোপন রাখতেই পছন্দ করেন। শুধু পরিশ্রমীই নন, এরা সব কাজেও অত্যন্ত মনোযোগী হন। সমস্ত কাজ গুরুত্ব দিয়ে করতে ভালোবাসেন এই ব্যক্তিরা।





