অবশেষে ঘর বদলাচ্ছেন শনিদেব, এবার বিপদ কাটবে ৩ রাশির, মিলবে অর্থ, সম্পত্তি, জীবনে বাড়বে সুখ, আসবে সাফল্য

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অনুযায়ী নিজের রাশি পরিবর্তন করে। নবগ্রহের মধ্যে শনিদেবই সবথেকে ধীর গতিতে পরিবর্তন করে রাশি। একটি রাশি থেকে অন্য রাশিতে যেতে আড়াই বছর সময় নেন শনিদেব। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন শনিদেব। তবে এবার সেই রাশি বদলাবেন তিনি।

কর্মের ফলদাতা বলা হয় শনিদেবকে। আগামী ১২ মে সকাল ৮.০৮ মিনিটে পূর্বাভাদ্রপদ দ্বিতীয় স্থানে প্রবেশ করবে শনি। ১৮ অগস্ট পর্যন্ত দ্বিতীয় ঘরে থাকবেন শনিদেব। শনির এই যাত্রা সমস্ত রাশিকে প্রভাবিত করবে। তবে এই রাশি পরিবর্তনের ফলে সবথেকে বেশি উপকৃত হতে চলেছে ৩ রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-    

মিথুন রাশি

শনিদেবের রাশি পরিবর্তন বেশ অনুকূল হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় বিনিয়োগ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে ভবিষ্যতে বড় লাভ মিলতে পারে। কর্মজীবনে এগিয়ে যাবেন এই রাশির জাতক-জাতিকারা। এদের আয় বাড়বে। নানান উৎস থেকেই অর্থ আয় করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। অবিবাহিতদের বিয়ে হতে পারে এই সময়। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স।

বৃষ রাশি

শনিদেবের এই রাশি পরিবর্তন কর্মজীবন ও ব্যবসার জন্য খুবই শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনে অগ্রগতি পাওয়ার সম্ভাবনা রয়েছে এদের। এই সময় উচ্চ পদ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এদের বেতন বৃদ্ধি হবে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা এই সময় নতুন চাকরি পেতে পারেন। ব্যবসা সুষ্ঠুভাবে চলবে। আর্থিক অবস্থার উন্নতি হবে এদের। 

মকর রাশি

শনিদেব দারুণ আশীর্বাদ করবেন এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় থেকেই ‘আচ্ছে’ দিন শুরু হবে এই রাশির জাতক-জাতিকাদের। অপ্রত্যাশিত আর্থিক লাভ হবে এই সময়। ভাগ্যের সহায় হবেন এই রাশির জাতক-জাতিকারা। কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পাবেন এরা। এই সময় চাকরিজীবীরা পদোন্নতি পাবেন। তাদের বেতন বাড়বে এই সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles