গ্রহদের সেনাপতি বলা হয় মঙ্গলকে। খুব শিগগিরিই এই গ্রহ প্রবেশ করবে মেষ রাশিতে।আর এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন। বর্তমানে মঙ্গল রয়েছে মীন রাশিতে। তবে খুব তাড়াতাড়িই এই গ্রহ নিজের রাশি পরিবর্তন করতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই গোচরের ফলে মেষ সহ একাধিক রাশি বেশ লাভবান হবে।
জ্যোতিষশাস্ত্র বলছে, মঙ্গল গ্রহ মীন রাশি থেকে খুব শিগগিরই নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে। আর এই অবস্থান বদলের ফলে মেষ রাশিতে মঙ্গল থাকবেন ৪১ দিন ধরে। এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। এই গোচরের প্রভাবে কিছু রাশির জন্য এই সময়কাল খুবই শুভ।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মেষ রাশি
এই গোচরের ফলে এই রাশির জাতক-জাতিকাকোনও ভালো বিনিয়োগ থেকে লাভ পাবেন। এই সময় সব কাজে খুবই এনার্জি নিয়ে করতে করবেন এরা। কেরিয়ারের দিক নিজেদের কাজের খুবই প্রশংসা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ঘর পরিবারে সুখ শান্তি আসবে এই সময়। পরিবারের সমর্থন পাবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
মঙ্গলের গোচর দারুণ সুখবর নিয়ে আসতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় কাজের প্রতি আগ্রহ বাড়বে এদের। এর ফলে উৎপাদনশীলতাও বাড়বে। কাজের প্রতি ফোকাস বাড়ালে কাজে আরও বেশি উৎপাদনশীলতা আসবে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
মঙ্গলের রাশি পরিবর্তন খুবই শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এদের আর্থিক পরিস্থিতি আগের থেকে খুবই ভালো হবে এই সময়। এই সময় বিপুল ধন আগমনের যোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে। কাজের সূত্রে কোথাও যেতে হতে পারে এদের০। সমস্ত কাজে জীবনসঙ্গীর সম্পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা।





