‘অনেক সহ্য করেছি, আর নয়…’, ঘাটালে ভোটের ঠিক দু’দিন আগে হিরণের বিরুদ্ধে এফআইআর করলেন দেব

Dev filed FIR against Hiran Chatterjee: এর আগে তিনি জানিয়েছিলেন যে তিনি হিরণের বিরুদ্ধে এফআইআর করতে পারেন। দেবের (Dev) কথায়, হিরণ ইচ্ছাকৃত ঝগড়া করতে চাইছেন। তাঁর বিরুদ্ধে ভাইরাল হওয়া অডিও-কেও ভুয়ো বলেই দাবী করেছিলেন তিনি। এবার হিরণের (Hiran Chatterjee) বিরুদ্ধে এফআইআর-ও দায়ের করলেন দেব (Dev filed FIR against Hiran Chatterjee)

দীপক অধিকারী ওরফে দেব (Dev) হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chatterjee), একসময়ের সহকর্মী হলেও বর্তমানে তারা প্রতিপক্ষ। দু’জনেই ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী। একজন তৃণমূলের সৈনিক আর অন্যজন বিজেপির। প্রথম থেকেই দুই যুযুধান প্রতিপক্ষের মধ্যে বনিবনা হয় না। দেবকে কটাক্ষ করতে কখনও কোনও সুযোগ ছাড়েন নি হিরণ (Hiran Chatterjee)। দেব (Dev) সেভাবে আক্রমণ না করলেও, এবার নিলেন বড় পদক্ষেপ (Dev filed FIR against Hiran Chatterjee)

আজ, বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি (Dev) বলেন, “শেষ দু তিন মাস ধরে হিরণ (Hiran Chatterjee) তো অনেক কিছু বলছে। কিন্তু, বাংলার মানুষ জানে কে সত্যি বলছে কে মিথ্যা বলছে। জেতার জন্য অনেক কিছুই করছে। ফেক অডিও ভাইরাল করে বলছে টাকা নিয়েছে বা আমার সহকর্মীরা টাকা নিয়েছে। সে জন্য এফআইআর হয়েছে ওর বিরুদ্ধে। আমি চাইছিলাম না কিন্তু ও আমায় বাধ্য করেছে। নিজেই চাইছিল তাই আমি এফআইআর করেছি” (Dev filed FIR against Hiran Chatterjee)

দেবের (Dev) সংযোজন, “ও তো দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাতেও বলেছে দেব মেরেছে, দেব খুন করেছে। ঘাটাল শান্তিপ্রিয় একটা মানুষ, ঘাটালের মানুষ ভালবাসা প্রিয় মানুষ। হিরণ (Hiran Chatterjee) উত্তর ৪ তারিখে পেয়ে যাবে। তবে আমি ওকে ভালবাসি। আর তো কদিন পর ভোট। সব পরিষ্কার হয়ে যাবে” (Dev filed FIR against Hiran Chatterjee)

তাঁর বিরুদ্ধে এফআইআর করেছেন দেব (Dev filed FIR against Hiran Chatterjee)। একথা জানার পর হিরণ (Hiran Chatterjee) আবার পাল্টা বলেন, “আমার নামে, আমার আপ্ত সহায়কের নামে। আমিও এটাই বলছিলাম যে আপনি এফআইআর করুন। তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব। কোর্টে গেলে যেমন কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে, তেমনই আপনার গলার স্বরও পরীক্ষা করা হলেই জানা যাবে আপনি চাকরি চুরির কত বড় চক্রের সঙ্গে জড়িত। তাই এফআইআর করায় আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি”।

প্রসঙ্গত, আর দু’দিন বাদে অর্থাৎ ২৫ মে লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট। এদিন ভোট রয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রে। নির্বাচনী প্রচারের প্রথম থেকেই একে অপরকে বাক্যবাণেই শানিয়েছেন দেব (Dev)হিরণ (Hiran Chatterjee)। এবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করলেন (Dev filed FIR against Hiran Chatterjee)। ভোটের দু’দিন আগে এমন ঘটনায় বিজেপির ভোট বাক্সে কী প্রভাব পড়বে? তা তো ৪ জুনই জানা যাবে।

RELATED Articles