সেপ্টেম্বর মাস প্রায় শেষের দিকে। দুর্গাপুজোর আর বেশিদিন বাকি নেই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অক্টোবরের প্রথম দিকেই সূর্য ও বুধ এক রাশিতে প্রবেশ করবে। এর ফলে বুধাদিত্য রাজযোগ গঠন হবে। এই বুধাদিত্য রাজযোগ সুখ, সমৃদ্ধি, জ্ঞান এবং সম্মান নিয়ে আসে। এই রাজযোগের ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা ব্যাপক উপকার পেতে চলেছে।
জেনে নেওয়া যাক এই রাশি গুলি কী কী-
ধনু রাশি
এই রাজযোগের ফলে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে। দাম্পত্য জীবন ভালো কাটবে। প্রেমের জীবনে আসা সমস্যাগুলি সমাধান হবে এই সময়। সঙ্গীর সঙ্গে একসঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। নানান অমীমাংসিত কাজও শেষ হবে এই সময়।
সিংহ রাশি
এই রাজযোগ খুবই উপকারী হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কোথাও টাকা আটকে থাকলে, তা এই সময় ফেরত পেতে পারেন এরা। এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায়ীদের ব্যবসা প্রসারিত হবে। যারা বিবাহিত নন তাদের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে।
মীন রাশি
এই সময় কোনও সুখবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনও কাজ শেষ হবে। এই রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকবে। আয়ের নতুন উৎস হবে এদের জীবনে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
বুধাদিত্য রাজযোগের ফলে প্রচুর সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে সাফল্যের দুয়ার খুলবে। ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল, লেনদেনে লাভ হবে। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরি খুঁজছেন তারা সুখবর পাবেন এই সময়।
তুলা রাশি
এই সময় কাঙ্খিত পদোন্নতি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন এরা। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকা যারা কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ভালো ফল পাবেন এই সময়।





