গুরু পূর্ণিমায় দারুণ শুভ যোগ, মা লক্ষ্মীর কৃপা বজায় থাকবে ৩ রাশির উপর, হবে অর্থের বর্ষণ, মিলবে সবক্ষেত্রে সাফল্য

হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এই তিথিতে ভক্তরা নিজের গুরুর পুজো করে থাকেন। আবার মহাভারতের রচয়িতা বেদব্যাস এই তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই এই তিথিটি ব্যাস পূর্ণিমা বলা হয়।

এ বারের গুরু পূর্ণিমায় একাধিক শুভ যোগ তৈরি হয়েছে। জ্যোতিষ অনুযায়ী গুরু পূর্ণিমায় গ্রহনক্ষত্রের মহাসংযোগ কিছু রাশির জাতকদের জন্য লাভবান হবে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য গুরু পূর্ণিমা শুভ। জাতকরা। বুদ্ধিমত্তার জোরে কোনও ভালো চুক্তি লাভ করতে পারবেন। ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। সিংহ রাশির সমাজে মান-সম্মান বাড়বে। নতুন চাকরির সন্ধান সম্পন্ন হবে। কেরিয়ারে প্রচুর লাভ অর্জন করতে পারবেন এই রাশির জতকরা।

বৃষ রাশি

গুরু পূর্ণিমা বৃষ রাশির জাতকদের জন্য অত্যন্ত শুভ। লগ্ন স্থানে মঙ্গল ও বৃহস্পতি বিরাজমান থাকবে। মায়ের সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতকরা। মা-বাবার সঙ্গে ভালো সময় কাটাবেন। চাকরিজীবী জাতকদের জন্য আজকের দিনটি ভালো। কোনও নতুন সুযোগ পেতে পারেন। ঋণের টাকা ফিরে পেতে পারেন। নতুন সম্পত্তি বা বাহন ক্রয় করতে পারেন এই রাশির জাতকরা।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। লগ্নির দ্বারা ভালো রিটার্ন পেতে আপনার কাজ দেখে উচ্চাধিকারিকরা আনন্দিত হবেন। পারেন। নতুন চাকরির সন্ধান পেতে পারেন এই রাশির জাতকরা। একাধিক দায়িত্ব পেতে পারেন। লগ্নির জন্য সময় ভালো। আয়ের নতুন উৎস উন্মুক্ত হবে। মানসিক অবসাদ থেকে মুক্তি পাবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles