Suvendu Adhikari Lost his Temper after Hearing Thief Slogan: লোকসভা নির্বাচনে বাংলায় ভরাডুবি হয়েছে বিজেপির। এর জেরে বেশ কোণঠাসা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমন আবহে এবার ফের একবার বিতর্কে জড়ালেন তিনি। শুভেন্দুকে দেখেই ওঠে ‘চোর’ ‘চোর’ স্লোগান। তা শুনেই মেজাজ হারান তিনি। গাড়ি থেকে নেমে জুতো হাতে তেড়ে যান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে (Suvendu Adhikari Lost his Temper after Hearing Thief Slogan)।
ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার রানাঘাট দক্ষিণ বিধানসভার অর্ন্তগত গাংনাপুর এলাকায়। সদ্য সমাপ্ত হওয়া লোকসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনের পর এই এলাকায় ভোট পরবর্তী অশান্তির ঘটনা ঘটেছে বেশ কিছু। বিজেপি কর্মীদের উপর হামলা, মারধর, তাদের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এদিন সেই আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতেই গাংনাপুর যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari Lost his Temper after Hearing Thief Slogan)।
কর্মীদের সঙ্গে দেখা করে ফেরার সময় ঘটে বিপত্তি। স্থানীয় বাসিন্দা ও তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন শুভেন্দু। তাঁকে দেখেই ‘চোর’ ‘চোর’ স্লোগান দিতে থাকে সকলে। আর তা শুনেই মেজাজ হারান বিরোধী দলনেতা। গাড়ি থেকে নেমে তাদের দিকে তেড়ে যান তিনি। জুতো দেখান তাদের, এমনটাই অভিযোগ (Suvendu Adhikari Lost his Temper after Hearing Thief Slogan)। এমনকি, বিক্ষোভকারীদের উদ্দেশে অকথ্য গালিগালাজও করেন বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তপ্ত হয় পরিস্থিতি।
প্রসঙ্গত, একুশের বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত নির্বাচন, পুরসভা নির্বাচন, চব্বিশের লোকসভা নির্বাচন ও সদ্য শেষ হওয়া বিধানসভা উপনির্বাচন, সবক্ষেত্রেই বিজেপির মুখ পুড়েছে। আর এই হারের জন্য পরোক্ষভাবে শুভেন্দু অধিকারিকেই দায়ী করেছেন দলের নেতাদের একাংশ। এর উপর আবার সদ্যই ‘সবকা সাথ’ বিরোধী মন্তব্যের জেরেও বেশ কোণঠাসা শুভেন্দু। আর এরই মধ্যে এবার ঘটল এমন ঘটনা। ‘চোর’ স্লোগান শুনে তৃণমূল কর্মীদের জুতো দেখান তিনি (Suvendu Adhikari Lost his Temper after Hearing Thief Slogan)। লেখার অযোগ্য ভাষা প্রয়োগ করেন তাদের উদ্দেশে। আর ফলে যে ফের নতুন করে বিতর্কের জন্ম দিলেন বিরোধী দলনেতা, তা বলাই বাহুল্য।
তবে এদিন এই ঘটনার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিক্ষোভকারী ও স্থানীয় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু। তিনি বলেন, “ওরা ভেবেছিল কাচ উঠিয়ে পালিয়ে যাব। আমি পালিয়ে যাওয়ার লোক নই। গাংনাপুর থানার ওসি দাঁড়িয়ে থেকে বিষয়টিকে প্রশ্রয় দিয়েছেন। তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মামলা করব” (Suvendu Adhikari Lost his Temper after Hearing Thief Slogan)।





