জ্যোতিষশাস্ত্রে, শনি ন্যায়বিচারের দেবতা এবং কর্মের দাতা হিসাবে পরিচিত। যারা সর্বদা ন্যায়ের অনুসরণ করে এবং ভাল কাজ করে তারা সর্বদা ভগবান শনির আশীর্বাদ পান। তাই এই রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী সময়টা উপকারী হবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহের মতোই নির্দিষ্ট সময়ের ব্যবধানে শনিও রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তনের মধ্য দিয়ে যায়। বর্তমানে নিজের মূল রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে শনিদেব। আগামী বছরের ২৮ মার্চ পর্যন্ত এই রাশিতে থাকবে। এই ১৯০ দিনের সময়কাল নির্দিষ্ট রাশিচক্রের জন্য খুব উপকারী হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে। এই সময় পিতামাতার কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন এরা। আর্থিক স্থিতিশীলতা লাভ হবে। এই রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বিনিয়োগগুলি থেকে ভালো লাভ পাবেন এরা। এই রাশির জাতক-জাতিকা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারাও দারুণ সাফল্য পাবেন। এই রাশির জাতক-জাতিকার ছাত্রদের জন্যও এই সময়টা ভালো।
মেষ রাশি
এই সময় অনেক দিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে এই রাশির জাতক-জাতিকাদের। মনের ইচ্ছা পূরণ হবে এদের। সমাজে সম্মান বাড়বে। কোনও সিদ্ধান্ত বিবেচনা করুন। এই সময় আর্থিক উদ্বেগ দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের। আয়ের নতুন পথ পাবেন এরা। পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক মজবুত হবে। এই রাশির জাতক-জাতিকার চাকরিপ্রার্থীরা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন পাবেন।
তুলা রাশি
কুম্ভ রাশিতে শনির উপস্থিতি দারুণ উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময়টা দারুণ অনুকূল প্রমাণিত হবে এদের জন্য। এই সময় স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক বিশৃঙ্খলা দূর হবে এই সময়। আয়ের নতুন পথ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে এদের। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের সম্পর্ক সুখের হবে।





