সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। একই রাশিতে দুই বা তার বেশি গ্রহ অবস্থান করলে কোনও একটি যোগের সৃষ্টি হয়। তেমনই বুধ ও সূর্য যদি একই গ্রহে অবস্থান করে, তাহলে তৈরি হয় বুধাদিত্য যোগ। এবার মীন রাশিতে আসতে চলেছে বুধ ও সূর্য।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৭ মার্চ মীন রাশিতে প্রবেশ করবে বুধ ও ১৪ মার্চ এই রাশিতে আসবে সূর্য। ফলে এই দুই গ্রহের মিলনে মীন রাশিতে তৈরি হতে চলেছে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগের জেরে ধন, প্রতিপত্তি, সম্মান, বৈভব লাভ করা সম্ভব। এই বুধাদিত্য যোগের ফলে লাভবান হবে ৩ রাশি।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই শুভ যোগের ফলে দারুণ লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। ভাগ্যের সঙ্গ পাবেন এই সময়। সমস্ত ক্ষেত্রে সাফল্য মিলবে। এই রাশির জাতক-জাতিকা যারা চাকরিজীবী, তারা পরিশ্রম ও একাগ্রতার ফল পাবেন। পদোন্নতি ও বেতনবৃদ্ধি হবে এই সময়। প্রচুর অর্থ উপার্জনে সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ে দারুণ লাভের সম্ভাবনা রয়েছে এই সময়।
বৃষ রাশি
বুধাদিত্য যোগের জেরে খুবই লাভবান হবেন এই রাশির জাতক-জাতিকারা। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়। জীবনে সুখ-সুবিধা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে বাড়বে মান-সম্মান। কেরিয়ারে নতুন সুযোগ পাবেন এরা। বিদেশে চাকরির স্বপ্ন পূর্ণ হবে এই সময়। ব্যবসায়ে প্রচুর লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
সূর্য ও বুধের যুতি দারুণ লাভজনক প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। বুধের শুভ প্রভাবের ফলে ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে। এই সময় সমাজে মান-সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সমস্ত কাজে উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।





