জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিদেবকে কর্মফলের দাতা বলা হয়ে থাকে। নানান ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করেন তিনি। প্রতি আড়াই বছর ছাড়া ছাড়া রাশি পরিবর্তন করেন শনিদেব। একটি রাশিতে পুনরায় ফিরে আসতে সময় লাগে ৩০ বছর৷ জীবনের নানান সময়ে প্রতিটি মানুষকেই সাড়ে সাতি ও ধাইয়ার চাপে পড়তে হয়।
অন্যদিকে আবার গ্রহের রাজকুমার বুধ একটি নির্দিষ্ট অবধিতে রাশি পরিবর্তন করেন৷ বর্তমানে বুধ কন্যাতে ও শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বিরাজমান। এবার একই রাশিতে আসতে চলেছে শনি ও বুধ। শনি ও বুধ সামনাসামনি এলে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে বিশাল প্রভাব পড়বে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
শনি-বুধ মুখোমুখি হওয়ার ফলে বিরাট উন্নতি হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে৷ এই সময় দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। পুরনো ইচ্ছা মান্যতা পাবে। যাঁরা চাকরি খুঁজছেন তাঁরা এবার অত্যন্ত ভালো ফল পেতে পারেন এই সময়।
কুম্ভ রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবন খুশিতে ভরে উঠবে। এই সময় এদের কেরিয়ারে বিশেষ লাভ হতে চলেছে ৷ কর্মস্থলে কাজ প্রশংসা পাবে। চাকরিতে পদোন্নতির সঙ্গে সঙ্গে নানান সমস্যার সমাধান হবে এই সময়। এই সময় সমস্ত ধরনের প্রতিকূলতা বা আর্থিক সমস্যার সমাধান হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মেষ রাশি
এই সময় মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অত্যন্ত বড়সড় খবর। এই সময়ে মেষ রাশিরক জাতক-জাতিকারা চাকরি ও ব্যবসার ক্ষেত্রে নানান উন্নতি করতে পারবেন৷ আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। ঋণমুক্তি হবেন এই সময় এই রাশির জাতক-জাতিকারা।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার