জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময়ের অন্তর নিজের রাশি পরিবর্তন করে। গ্রহের এই চাল বা পরিবর্তনের প্রভাব সব ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরেই পড়ে। এর ফলে কোনও রাশি উপকৃত হয় তো আবার কোনও রাশির কপালে থাকে দুর্ভোগ।
আগামী ১৬ নভেম্বর বিকাল ৩ টে ১৭ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করবে চন্দ্র। ১৮ নভেম্বর ভোর ৪ টে ৩১ মিনিট পর্যন্ত এই রাশিতে থাকবে চন্দ্র। এই সময় আবার দেবগুরু বৃহস্পতিও বিরাজ করছে বৃষ রাশিতে। একই রাশিতে থাকায় মিলন ঘটবে চন্দ্র ও বৃহস্পতির। দু গ্রহের মিলনে গজকেশরী যোগ তৈরি হবে। এই যোগের প্রভাব পড়বে ৩টি রাশির উপর।
এই তিন রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মীন রাশি
চন্দ্র ও বৃহস্পতির মিলন বেশ উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে সমর্থন পাবেন এরা। বাড়বে আত্মবিশ্বাস। এই সময় পারিবারিক জীবনে সমস্যা মিটে যাবে এবং সম্পর্ক মজবুত হবে। বিনিয়োগের জন্য সময় অনুকূল, ভবিষ্যতে ভালো আয় পেতে পারেন। অর্থনৈতিক অবস্থা বেশ শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
চন্দ্র ও বৃহস্পতির মিলনে গঠিত গজকেশরী যোগ খুবই শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। ব্যবসায়ী শ্রেণির লোকেরা সুখবর পাবেন এই সময়। লাভের সম্ভাবনাও রয়েছে এদের। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনের ক্ষেত্রে নতুন সুযোগ পাবেন এরা যা ভবিষ্যতের জন্য উপকারী হবে।
কর্কট রাশি
এই সময় এই রাশির ব্যবসায়ীরা নতুন চুক্তি বা কিছু বড় কাজ পেতে পারেন। এর ফলে প্রচুর লাভ হবে এদের। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনের জন্য সময় অনুকূল যাবে। এই সময় যদি এই রাশির জাতক-জাতিকারা কোনও নতুন কাজ শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে তা করতে পারেন। এর ফল খুবই শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য।





