অতি বিরল ঘটনা! ১৮ বছর পর একই রাশিতে সূর্য, শুক্র ও কেতু, ব্যাপক উন্নতির যোগ ৩ রাশির, ঝড়ের গতিতে আসবে টাকা

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহের রাজা হিসেবে পরিচিত সূর্য প্রতি মাসে নিজের রাশি পরিবর্তন করে। সম্প্রতি, সূর্য সিংহ রাশিতে যাত্রা শেষ করে কন্যা রাশিতে প্রবেশ করেছেন। বর্তমানে এই রাশিতেই অবস্থান করবেন তিনি।

আবার শুক্র ও কেতু আগে থেকেই কন্যা রাশিতে রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত কেতু এই রাশিতে প্রবেশ করবেন। এমন অবস্থায় কন্যা রাশিতে সূর্য, শুক্র ও কেতুর মিলন তৈরি হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ১৮ বছর পর  কন্যা রাশিতে সূর্য, শুক্র ও কেতুর এই বিরল সংযোগ তৈরি হচ্ছে। আর এই সংযোগের ফলে দারুণ উপকৃত হতে চলেছেন ৩ রাশির জাতক-জাতিকারা।

সেই রাশিগুলি কারা, দেখে নেওয়া যাক-

ধনু রাশি

কন্যা রাশিতে গঠিত এই সংযোগ এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে। এই সময় পুরানো বিনিয়োগগুলিও লাভবান হবে।

সিংহ রাশি

কন্যা রাশিতে এই যোগসূত্রের সুফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে সমস্ত দুশ্চিন্তা দূর হবে এদের। কর্মক্ষেত্রে অসম্পূর্ণ কাজ শেষ করতে সফল হবেন এরা। এই রাশির ব্যবসায়ীরা ভালো লাভ পাবেন। এই সময়ে পূর্ণ একাগ্রতার সঙ্গে যে কাজই করুন না কেন, তাতেই সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

এই বিরল সংমিশ্রণ থেকে বিশেষ সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এদের জীবনে সাফল্যের একটি সময় শুরু হবে, কারণ স্থবির কাজ গতি পাবে। এই সময় পারিবারিক বিভেদ শেষ হবে। সম্পর্ক মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles