জ্যোতিষশাস্ত্র মতে, সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। সেই রাশি পরিবর্তনের ফলে নানা শুভ যোগ তৈরি করে। এই যোগ আবার কোনও কোনও রাশির উপর ইতিবাচক প্রভাব ফেলে তো আবার কোনও রাশির ক্ষতিও করে। তবে এবার শুক্র ও শনির মিলনে বেশ কিছু রাশি সুখের মুখ দেখতে চলেছে।
বর্তমানে নিজের রাশি কুম্ভে অবস্থান করছেন শনিদেব। আগামী ১৯ মে আবার নিজের রাশি বৃষে প্রবেশ করতে চলেছেন শুক্রদেব। এর জেরে তৈরি হচ্ছে শশ ও মালব্য রাজযোগ। এই বিরল রাজযোগ ৩০ বছর পর তৈরি হতে চলেছে। এর ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকারা ব্যবসার দিক থেকে খুবই ভালো ধন সম্পত্তি লাভ করবেন। চাকরিরতদের ধনলাভ হবে এই সময়। এই রাশির জাতক-জাতিকারা এই সময় বিলাসিতা ও সুখকর কিছু হাতে পেতে থাকবেন। সম্পত্তি আর গাড়ি শুভ প্রমাণিত হবে এদের জন্য। এই রাশির জাতক-জাতিকা যারা ফিল্ম, মডেলিং, মিডিয়ার সঙ্গে জড়িত, তারা এই সময় বিপুল লাভ পাবেন।
মকর রাশি
মালব্য রাজযোগ খুবই শুভ প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় নতুন কোনও প্রজেক্ট পেতে শুরু করতে পারেন এরা। টাকা পয়সার সঞ্চয় বাড়বে এদের এই সময়। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় চাকরিরতদের প্রমোশন ও বেতন বাড়বে।
বৃষ রাশি
শশ রাজযোগ দারুণ লাভদায়ী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কেরিয়ারের দিক থেকে কাজের প্রশংসা পাবেন এরা। ব্যবসায় বিপুল ধনরাশি লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসা আগের থেকে ফুলে ফেঁপে উঠবে। চাকরিরতদের পদোন্নতি হবে এই সময়। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসায়ী, তারা নিজেদের ব্যবসায়ে বিপুল লাভ করবেন। এই সময় ভাগ্যের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। যাদের বিদেশ যাওয়ার ইচ্ছা রয়েছে, তারা এই সময় নিজেদের ইচ্ছা পূরণ করতে পারবেন।





