বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর রাশি বা নক্ষত্র পরিবর্তন করে। আর এই প্রতিটি পরিবর্তনেই সরাসরি মানুষ প্রাভাবিত হয়। গত ৩ অক্টোবর শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে শনি। আর নক্ষত্রে রাহু ইতিমধ্যেই বসে আছে। রাহু এবং শনির এই মিলন জ্যোতিষ শাস্ত্রে ভীষণ গুরুত্বপূর্ণ।
৫০ বছর পর শতভিষা নক্ষত্রে তৈরি হল এই যোগ । এতে কয়েকটি রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে। এছাড়াও এই রাশির জাতকরা হঠাৎকরে আর্থিক লাভের মুখ দেখতে পারে। পুজোর মাঝেই হঠাৎ খুলে যেতে পারে সৌভাগ্যের দরজা।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মকর রাশি
শতভিষা নক্ষত্রে রাহু ও শনির প্রবেশ করে মকর রাশির জাতকদের জন্য ভাল সময় নিয়ে এসেছে । শনি এই রাশিকে আর্থিক দিক থেকে সফল করবে। রাহুর অবস্থানের প্রভাবে এই সময়ে এই রাশির জাতকরা আকস্মিক আর্থিক সুবিধা পেতে পারেন। আটকে থাকা অর্থ ফেরচ পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। এই সময় ভাই-বোনের সহযোগিতা পাবেন বিভিন্ন কাজে।
মিথুন রাশি
শনি ও রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ মিথুন রাশির জাতকদের জন্য উপকারী হতে পারে। হু এই রাশির কর্মক্ষেত্রে সাফল্য আনবেন। তাই কাজের জন্য ভ্রমণ কর হতে পারে। চাকরিপ্রার্থীরা চাকরি পেতে পারেন। এছাড়াও ব্যবসায়ীরা ভাল আর্থিক সুবিধা পেতে পারেন। ব্যবসা বাড়তে পারে। এই রাশির জাতকরা এই সময়েই প্রবীণদের সমর্থন পাবেন।
তুলা রাশি
এই সময়ে তুলা রাশির জাতক জাতিকারা সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। কর্মক্ষেত্রে পদস্থ কর্তারা খুশি হবেন আপনার কাজে। আপনি এই সময়ে টাকা সঞ্চয় করতে পারবেন বুদ্ধি করে চললে। নতুন কোনও প্রজেক্টে কাজের সুযোগ পেতে পারেন। এই সময়ে তুলার জাতকরা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। বিবাহিত জীবনে সুখ শান্তি পাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে প্রেম বাড়বে।





