সূর্য-শনির জোড়া যোগে ভাগ্য উজ্জ্বল হবে ৩ রাশির, আসবে প্রচুর টাকা, জীবনে মিলবে অপার সুখ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ের পরে তার রাশি পরিবর্তন করে। এই রাশিচক্রের পরিবর্তন সমস্ত রাশির মানুষকে প্রভাবিত করে। এই রাশি পরিবর্তন কারোর জন্য শুভ, তো আবার কারোর জন্য অশুভ।

গত ১৭ অক্টোবর সকাল ৭টা২৭ মিনিটে গ্রহের রাজা সূর্য প্রবেশ করেছে তুলা রাশিতে। এই সময়ই আবার ন্যায়ের দেবতা শনি তুলা রাশির পঞ্চম ঘরে অবস্থান করছেন। ফলে সূর্য ও শনির মিলনে নবপঞ্চম রাজযোগ গঠিত হয়েছে। এই রাজযোগ ১২টি রাশির মধ্যে ৩টি রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

তুলা রাশি

এই সময় দীর্ঘদিন ধরে অমীমাংসিত কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই সময়। যারা ব্যবসা করছেন, তারা নতুন প্রকল্প ও চুক্তি পাবেন এই সময়। কোনও রোগ থাকলে তা চলে যাবে। স্বাস্থ্যের উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকা যারা চাকরি করছেন, তাদের বেতন বাড়তে পারে। পদোন্নতিও হতে পারে এদের। অর্থনৈতিক অবস্থা আগের থেকে ভালো হবে। বিনিয়োগের জন্যও সময় ভালো। কর্মরত ব্যক্তিরা নতুন দায়িত্ব পেতে পাবেন এই সময়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই রাশির জাতক-জাতিকাদের কাজে খুশি হবেন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে।

মেষ রাশি

নবপঞ্চম যোগের ফলে সব ক্ষেত্রে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবনে নতুন সুযোগ আসবে এই সময়। নিজের পরিশ্রমের ফল পাবেন এরা। যারা ব্যবসা করেন তারা ব্যবসার প্রসার ঘটাবেন এই সময়। নতুন কোনও চুক্তি পাওয়া যেতে পারে যাতে লাভও ভালো হবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। ফলে অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles