এ বছরের শেষ চন্দ্রগ্রহণ আগামী ১৮ সেপ্টেম্বর। সেদিন অর্থাৎ বুধবার সকাল ৬:১২ মিনিটে রয়েছে এই চন্দ্রগ্রহণ। তা চলবে ৪ ঘণ্টা ৫ মিনিট। বুধবার সকাল ১০টা ১৭ মিনিটে শেষ হবে চন্দ্রগ্রহণ। বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী, বছরের শেষ চন্দ্রগ্রহণ মীন রাশিতে ঘটতে চলেছে। অশুভ গ্রহ রাহু ইতিমধ্যে মীন রাশিতে উপস্থিত রয়েছে।
ভাগ্যের অনুগ্রহ, কর্মজীবনে সাফল্য এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে এ চন্দ্রগ্রহণের ফলে। মিথুন রাশির দশম ঘরে ঘটতে চলেছে চন্দ্রগ্রহণ। বছরের এই শেষ চন্দ্রগ্রহণের ফলে বিশেষভাবে উপকৃত হবে ৩ রাশি। তাদের জীবনে আসবে প্রভূত উন্নতি।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
মিথুন রাশির দশম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এর ফলে সম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। নিজের কর্মজীবনে নতুন দায়িত্ব পেতে পারেন এরা যা সাফল্য প্রদান করবে। কোনও বিষয় যদি এই রাশির জাতক-জাতিকাদের দীর্ঘদিন ধরে বিরক্ত করে, তাহলে তা বাধা হয়ে উঠবে না এই সময়।
ধনু রাশি
এই সময় সম্পদ বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এরা নিজেদের কর্মজীবনে বিশেষ কোনও সাফল্য পেতে চলেছেন এই সময়। কোনও কিছুই বাঁধা হয়ে দাঁড়াবে না এই রাশির জাতক-জাতিকাদের সাফল্যের পথে। বেশ লাভবান হবেন এরা এই সময়।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এর ফলে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। কেরিয়ারের দিক থেকে শুভ দিন শুরু হবে এই সময়। সন্তানদের কাছ থেকে ভালো খবর পাবেন এরা। জীবন বিলাসিতায় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের।





