২০২৩ সালে কুম্ভ রাশিতে গোচর করেছে শনি। ২০২৫ সাল পর্যন্ত স্বরাশিতে থাকবে। বর্তমানে শনি বক্রী অবস্থায় রয়েছে। আগামী ৪ নভেম্বর মার্গী হবেন শনিদেব। এর ফলে একাধিক রাশিতে পড়তে চলেছে নানান প্রভাব। অনেক রাশিতে, বিশেষত যাদের সাড়েসাতি বা ধাইয়া আছে, তারা বেশ লাভবান হবেন এই মার্গীর ফলে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কুম্ভ রাশি
কুম্ভ রাশিতে শনির মার্গী গতির ফলে শুভ ফল পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শনিদেব কুম্ভ রাশিতে স্বামী গ্রহে রয়েছে। এর ফলে সুখ সুবিধা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। শনির শুভ প্রভাবে নানান সুযোগ পাবেন এরা। সব কাজে মিলবে সাফল্য। এই সময় এই রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গীর ভরপুর সহযোগিতা পাওয়া যাবে।
বৃষ রাশি
শনিদেবের মার্গীর ফলে আগামী ৪ নভেম্বর থেকে লাভের মুখ দেখবেন এই রাশির জাতক-জাতিকারা। শনির এই চালের ফলে আর্থিক লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। মান সম্মানে বৃদ্ধি পাবে এদের। চাকরির সঙ্গে জড়িতদের আয় বৃদ্ধি হবে।
সিংহ রাশি
শনির মার্গী চাল এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই লাভদায়ী। এই সময়কালে এদের ভাগ্যে চরম উন্নতি রয়েছে। নানান দিক থেকে আসবে সাফল্য। ঋণ থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কেরিয়ারে এগিয়ে যাওয়ার বড় সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।





