কাটছে সাড়ে সাতির খাঁড়া, দীপাবলির আগেই অন্ধকার দূর হবে ৩ রাশির জীবনের, রাজার হালে থাকতে চলেছেন কারা?

মঙ্গল কর্কট রাশিতে পাড়ি দিয়েছে। গ্রহের সেনাপতি মঙ্গল ২০ অক্টোবর রাশিচক্র পরিবর্তন করেছে। প্রায় দেড় বছর পর কর্কট রাশিতে গমন মঙ্গলের।

মঙ্গল কর্কট রাশিতে যাওয়ার সঙ্গে সঙ্গে মীন রাশিতে উপস্থিত রাহুর সঙ্গে নবপঞ্চম নামক একটি রাজযোগ তৈরি হচ্ছে। যার ফলে সুবিধা পেতে চলেছেন কিছু রাশির জাতকরা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

সিংহ রাশি

এই সময় অপ্রত্যাশিত আর্থিক লাভের সুযোগ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। দীর্ঘদিন ধরে জীবনে চলা নানান সমস্যা শেষ হবে এই সময়। কর্মজীবনের ক্ষেত্রে নানান সুবিধা পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। পদোন্নতির পাশাপাশি আর্থিক লাভ হবে এদের। কারোর আবার বিদেশে যাওয়ার স্বপ্নও পূরণ হতে পারে।

কন্যা রাশি

নবপঞ্চম রাজযোগ গঠনের কারণে কপাল খুলতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের। অবিবাহিতদের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। জীবনে চলতে থাকা সমস্যা দূর হবে এই সময়। যাঁরা বেকার, তাঁরা হঠাৎ চাকরির সুযোগ পাবেন। ব্যবসাতেও লাভ হেব এই রাশির জাতক-জাতিকাদের। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা। স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মকর রাশি

সাড়ে সাতির কারণে দীর্ঘদিন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এই রাশির জাতক-জাতিকারা। এবার সেই সময় কাটতে চলেছে।  ইতিবাচক প্রভাব পড়বে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। নানান বড় পরিবর্তন দেখা যাবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের জীবনে। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। কর্মক্ষেত্রেও সুবিধা পেতে পারেন। পদোন্নতির সঙ্গে বেতন বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles