আগামিকাল থেকে শুরু হচ্ছে মে মাস। এই মাসের প্রথম দিনেই নিজের স্থান পরিবর্তন করছে বৃহস্পতি। এই গ্রহ এবার গোচর করবে বৃষ রাশিতে। আবার মে মাসেই বৃষ রাশিতে শুক্রও প্রবেশ করবে। এর ফলে মালব্য রাজযোগ তৈরি হবে। আবার সূর্যও মে মাসে গোচর করবে বৃষ রাশিতে। এর ফলে সেখানে একদিকে যেমন শুক্রাদিত্য যোগ তৈরি হবে, তেমনই আবার অন্যদিকে গুরু আদিত্য যোগও গঠিত হবে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই এতগুলি শুভ যোগের প্রভাবে মে মাসে সৌভাগ্যের শিখরে থাকবে ৩ রাশির জাতক-জাতিকারা। আর্থিক অবস্থায় উন্নতি হবে এদের। আবার সমাজে সম্মান ও প্রতিপত্তিও বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই সময়টা দারুণ শুভ ও কার্যকরী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় মানসিক ভাবেও উত্সাহ ও উদ্দীপনার তুঙ্গে থাকবেন এরা। এই মাসে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। সম্পত্তি লাভ করারও যোগ রয়েছে এই সময়। প্রতিযোগিতায় জয়লাভ করবেন এই সময়। আর্থিক ভাবে বড় লাভ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরি ও ব্যবসায় উন্নতি করার যোগ এই সময়।
মেষ রাশি
আর্থিক দিক দিয়ে বড় উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় উপার্জন অনেকটাই বাড়বে এদের। এই মালব্য রাজযোগের প্রভাবে আগামী মাসে সামাজিক ক্ষেত্রেও অবস্থান উন্নত হবে এই রাশির জাতক-জাতিকাদের। সংসারে ও দাম্পত্য জীবনে সুখ, শান্তি ও ভালোবাসা বজায় থাকবে এদের। এই সময় সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃশ্চিক রাশি
এই সময়টা বেশ সুখেই কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়টা অনুকূলে থাকবে এদের। বেশ কিছু শুভ ও ধর্মীয় কাজে অংশগ্রহণ করবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসাতেও বেশ উন্নতি করবেন এরা। জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী, মে মাসে পেশাগত জীবনে দারুণ উন্নতি করবে এই রাশির জাতক-জাতিকারা।





