জেলবন্দি ১ বছর ৯ মাস, এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল আদালত, কী হবে প্রাক্তন মন্ত্রীর?

নিয়োগ দুর্নীতি মামলার জেরে গত ১ বছর ৯ মাস ধরে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। অনেকবার নিজের অসুস্থতার যুক্তি দেখিয়ে জামিনের আবেদন করেছেন তিনি। কিন্তু প্রত্যেকবারই সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। কোনও যুক্তিই ধোপে টেকে নি। জামিনের আশা যেন ক্ষীণ হয়ে গিয়েছে ধীরে ধীরে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আরও এক খবর মিলল।

আজ, মঙ্গলবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মামলার শুনানি ছিল। এদিন জামিনের জন্য আবেদন জানানো হয়েছিল আদালতে। কিন্তু লাভের লাভ কিছুই হল না। মিলল না জামিন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, তদন্ত এখন যে পর্যায়ে রয়েছে, তাতে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) এখন জামিন দেওয়া যাবে না। ফলে প্রায় ২ বছর পরও এখনও সেই জেলেই থাকতে হবে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে।

কিছুদিন আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এক ঐতিহাসিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালে গোটা প্যানেল বাতিল করা হয়েছে। চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। তা নিয়ে এখন পরিস্থিতি উত্তাল। এদিন ইডি আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে, সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করে। তা খতিয়ে দেখার পর পার্থর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ২০২২ সালের ২৩ জুলাই ইডি গ্রেফতার করে পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। পরবর্তীতে এই একই মামলায় সিবিআইও গ্রেফতার করে তাঁকে। সেই থেকেই জেলবন্দি তিনি। তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে ৫১ কোটি টাকা, প্রচুর সোনা গয়না উদ্ধার হয়েছিল। অর্পিতাও আপাতত জেলেই রয়েছেন।

পার্থ এর আগে বারবার দাবী করেছেন, অর্পিতার ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে, সেসবের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কিন্তু তাঁর যুক্তি ধোপে টেকে নি। ইডি-সিবিআই উভয় চার্জশিটেই নাম রয়েছে পার্থর (Partha Chatterjee)। আপাতত কোনওভাবেই যে তাঁর জামিন সম্ভব নয়, তা বেশ স্পষ্ট।

RELATED Articles