বক্রী হচ্ছেন শনিদেব, আগামী ৪ মাস দারুণ কাটবে ৩ রাশির, প্রভূত লাভের মুখ দেখবেন, জীবনে উন্নতির যোগ

জ্যোতিষশাস্ত্রে, শনিকে ন্যায়ের দেবতা, ফলাফল দাতা বলা হয়ে থাকে। কয়েকদিনের মধ্যেই শনিই বদলাতে চলেছেন তাঁর চাল৷ শনির বক্রী শুরু হচ্ছে৷ আগামী ৩০ জুন রবিবার বেলা ১২টা ৩৫ মিনিটে বক্রী শুরু করছেন শনি৷ শনির বিপরীত গতি শুরু হচ্ছে।

আগামী ৩০ জুন থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত কুম্ভ রাশিতে বক্রী দশায় থাকবেন শনিদেব। একটানা ১৩৯ দিন এই অবস্থায় থাকবেন এই অবস্থায় শনিদেব। শনির এই বক্রী চাল ১২টি রাশির জাতক-জাতিকার উপরেই প্রভাব ফেলবে। তবে ১৩৯ দিন শনির বক্রী চালের জন্য ৩টি রাশির সেরা সময় আসতে চলেছে৷

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

ধনু রাশি

শনির বিপরীত গতি ধনু রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। কর্মক্ষেত্রে চাকরিজীবীদের দাপট বাড়তে পারে। আপনার সিদ্ধান্ত এবং কাজের প্রশংসা করা হবে, যা আপনার সহকর্মীদের ব্যাপকভাবে প্রভাবিত করবে। আপনি তাঁদের সমর্থন পেতে পারেন, প্রেম জীবনের জন্যও সময়টা ভাল যাবে। জীবনে রোম্যান্স বাড়বে। 

মেষ রাশি

শনিদেবের কৃপায় অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হতে পারে। আপনি আয়ের নতুন উৎস তৈরি করতে পারেন, যা লাভ নিয়ে আসবে জীবনে। যাই হোক, শনির বিপরীত গতি আপনাকে আপনার প্রকৃত বন্ধুদের শনাক্ত করতে সাহায্য করতে পারে। এই সময় আপনার যশ-খ্যাতি বাড়বে।

মীন রাশি

শনির বিপরীত গতির কারণে মীন রাশির জাতক জাতিকাদের কাজে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যাদের কাজ বিদেশের সাথে সম্পর্কিত। এই সময়ে, আপনার আধিপত্য বাড়তে পারে, যার কারণে শত্রুরা আপনার উপর কর্তৃত্ব করতে পারবে না। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles