জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহকে যোদ্ধা বলা হয়। খুব শীঘ্রই বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে মঙ্গল। আগামী ১ জুন নিজস্ব রাশি বৃষে আসবে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের এই গমনের কারণে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
মঙ্গল গ্রহের এই গরম খুবই উপকারী হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক সমস্যা দূর হবে এদের। নিজেদের কর্মজীবনে নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সুযোগ সন্তুষ্টি দেবে এদের। এই সময় সকল অপূর্ণ ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসার সময় ভালো লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
মঙ্গল গ্রহের গমন দারুণ লাভবান হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কর্মজীবনে অনেক সুবিধা পাবেন এরা। কর্মক্ষেত্রে ভালো অগ্রগতি হবে। ব্যবসার ক্ষেত্রে প্রচুর লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ লাভের সুবর্ণ সুযোগ পাবেন এরা। সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এই রাশির জাতক-জাতিকাদের। স্বাস্থ্য আগের থেকে ভালো হবে এদের। এই সময় সমস্ত প্রচেষ্টা সফল হবে এই রাশির জাতক-জাতিকাদের।
কর্কট রাশি
মঙ্গল গ্রহের পথচলা খুব ভালো হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। জীবনে অগ্রগতি আসবে এদের। সমস্ত চেষ্টায় সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। নিজেদের লক্ষ্য অর্জনে সফল হবেন এরা। এই সময় নতুন চাকরির প্রস্তাব পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পদোন্নতি পাবেন এরা। ব্যবসায়িক ক্ষেত্রে বেশি লাভ পাবেন এরা। এই সময় আর্থিক লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের।





