অভিনেত্রী শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) বয়স ৫০ হয়ে গিয়েছে। তার বয়স নিয়ে কখনোই কিছু লুকাননি তিনি। নিজের ৫০ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। বন্ধুবান্ধবদের সঙ্গে কেক কেটে নিজের স্পেশাল দিনটা উদযাপন করেছেন শ্রীলেখা মিত্র। নিজের জন্মদিনের দিন বন্ধু-বান্ধবদের সঙ্গে কেক কেটে ভিডিও পোস্ট করেছিলেন অভিনেত্রী। সঙ্গে ছিল মদ্যপানের সামগ্রী। শ্রীলেখার জন্মদিনের সেই ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নিজের জীবন উপভোগ করতে কিভাবে হবে তা বেশ ভালই জানেন অভিনেত্রী।
সমাজমাধ্যমে ছবি পোস্ট করলেই, মাঝেমধ্যে ট্রোলিং এর শিকার হতে হয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে (Sreelekha Mitra)। কিন্তু ট্রোলিংয়ের জবাব দিতে কখনোই পিছুপা হননি অভিনেত্রী। অভিনেত্রীর নামের সঙ্গে জুড়েছে ঠোঁট কাটা তকমা। নিজস্ব বক্তব্য রাখতে কখনোই পিছপা হননি শ্রীলেখা। ট্রোলিংয়ের মোক্ষম জবাব দেন তিনি। তার এই স্বভাবের জন্য অনেকেই তাকে পছন্দ করে। আবার অনেকের কটাক্ষের শিকার হন, তার এই স্বভাবের জন্যই। অভিনেত্রী ঠেকে শিখেছেন জীবনে। মানুষ চিনেছেন, নিজের ব্যাপারে যথেষ্ট সৎ। নিজের বয়স নিয়ে কখনোই লুকোছাপা করতে পছন্দ করেন না শ্রীলেখা।
বারবার তিনি সোচ্চার হয়েছেন যে কোন বিষয় নিয়েই। এবার শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) প্রশ্ন তুললেন, “আমরা অবাঙালি বা অভারতীয় দিয়ে নিয়ে যত মাতামাতি করি নিজেদের প্রতিভাদের কি তেমনি কদর দি।” অনুসূয়া সেনগুপ্ত ও পায়েল কাবাডিয়া দুই ভারতীয় কন্যাকে নিয়ে দেশ জুড়ে চর্চা চলছে। কান চলচ্চিত্র উৎসবে তারা দেশের মুখ উজ্জ্বল করেছেন। ‘দ্য সেমলেস’ ছবির জন্য অনুসূয়া আনসার্টিন রিগার্ড বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। অন্যদিকে পরিচালক পায়েল তার ‘অল ইউই ইমাজিন এস লাইট’ সিনেমার জন্য পুরস্কার পেয়েছেন। তবে অনুসূয়াকে নিয়ে উচ্ছ্বাস বেশি সকলের। কারণ তিনি কলকাতার মেয়ে। সেই নিয়ে অভিযোগ নেই শ্রীলেখা মিত্রর। তবে তিনি প্রশ্ন করেছেন আমরা নিজেদের প্রতিভারদের যোগ্য সম্মান দি কী? শ্রীলেখা মনে করিয়ে দিয়েছেন, ইন্দিরা ধর পরিচালিত পুতুল ছবিটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। যে ছবিতে অভিনয় করেছেন মমতাজ সরকার।
এ প্রসঙ্গে নিজের সাফল্যকে তুলে ধরলেন শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra)। তিনি নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় লেখেন, “আমার মনে পড়ে যাচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ভেনিসের কথা। আপনারা নিশ্চয়ই ভুলে গিয়ে থাকবেন।” প্রসঙ্গত, আদিত্য বিক্রম সেন পরিচালিত ওয়ান্স আপন আ টাইম ইন ক্যালকাটা ভেনিস চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছিল। একাধিক সম্মান পেয়েছিল এই ছবিটি।

শ্রীলেখা (Sreelekha Mitra) তার পোস্টে আরও মনে করিয়ে দেন, মমতাজ অভিনীত পুতুল ছবিটি কান চলচ্চিত্রে প্রদর্শিত হয়, তবে প্রতিযোগিতা বিভাগে ছিল না। কিন্তু ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা প্রতিযোগিতায় ছিল। শ্রীলেখা প্রশ্ন করেন আমরা নিজেদের প্রতিভাকে কবে সম্মান জানাতে শিখব। শ্রীলেখার এই পোস্টে মমতাজ কমেন্ট করেন। তিনি লেখেন,” উপেক্ষা ও এক ধরনের প্রশংসাই। আমরা আমাদের কাজ করে যাব। নিজেদের কাজের প্রতি সম্মানটাই সবচেয়ে ভালো। সবশেষে তিনি বলেছেন, ‘বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় ‘।”





