রাহুর স্থান পরিবর্তনে ভাগ্য খুলবে ৩ রাশির, দূর হবে সমস্ত সমস্যা, রয়েছে প্রবল অর্থপ্রাপ্তির যোগ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ও কেতু এই ন’টি গ্রহ রয়েছে। সমস্ত গ্রহই নির্দিষ্ট সময় অন্তর রাশি পরিবর্তন করে। এই স্থান পরিবর্তনের বিশেষ তাৎপর্য রয়েছে। এই গ্রহগুলির গতিবিধি ও স্থান পরিবর্তনের উপর ১২ রাশির ভাগ‍্যও নির্ভর করে।

১২ রাশির জাতক-জাতিকার জীবনে বড় প্রভাব ফেলে গ্রহের গোচর। জ্যোতিষশাস্ত্রে রাহুকে সবচেয়ে শক্তিশালী গ্রহ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বর্তমানে মীন রাশিতে রয়েছে রাহু। আগামী মাসে উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে এই গ্রহ। রাহুর এই স্থান পরিবর্তনের প্রভাব পড়বে একাধিক রাশির জাতক-জাতিকার উপর।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

তুলা রাশি

এই সময়টি খুব ভাল হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক সুবিধা পাবেন এরা এই সময়। আয়ের নতুন উৎস তৈরি হবে। বৈদেশিক বাণিজ্যে লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে বড় দায়িত্ব পেতে পারেন এরা।

বৃষ রাশি

রাহুর এই গোচরের ফলে দারুণ উপকৃত হবেন এই রাশির জাতক-জাতিকারা। রাহুর রাশি পরিবর্তন শুভ সময় বয়ে আনবে এদের জন্য। দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা কাজগুলি সম্পন্ন হবে এই সময়। ব্যবসা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। অর্থনৈতিক অগ্রগতি হবে। সমাজে সম্মান বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের

বৃশ্চিক  রাশি

এই সময় ব্যবসায় উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। আটকে থাকা টাকা ফিরে পাবেন এরা এই সময়। দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। এই রাশির জাতক-জাতিকাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে এই সময়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফল পাবেন এরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর