রোশনাই (Roshnai) ধারাবাহিকের গল্প দেখে হাসছে নেট পাড়া। ধারাবাহিকে উড়ন্ত সিঁদুরের গল্প অনেকটা দেখেছে দর্শক। এবার ভিডিও কলে সিঁদুরদান। ভীষণ অবাস্তব গল্প সব। হিন্দি ধারাবাহিক থেকে সম্পূর্ণ টুকে দেওয়া হয়েছে এই সিন। দর্শকদের কটাক্ষের মুখে এবার রোশনাই ধারাবাহিক। জানেন কোন ধারাবাহিক থেকে হুবহু টোকা হয়েছে এই সিনটি? কি এমন দেখানো হয়েছে ধারাবাহিকটিতে (Roshnai)? ধারাবাহিকের কোন সিন নিয়ে চলছে চর্চা।
বাংলা ধারাবাহিকের এই অবাস্তব গল্প নতুন নয়। বহু হিন্দি ধারাবাহিক থেকে টোকা হয়ে থাকে বাংলা ধারাবাহিক। ধারাবাহিকে ট্রোল করার মতো সিন থাকলে নেট নাগরিকরা চুপ থাকে না। কখনো উড়ন্ত সিঁদুর দান আবার কোথাও ধাক্কা লেগে নায়িকার কপালে সিঁদুর পড়ছে। এমনকি নিজে নিজে সিঁদুর পরেও বিয়ে হয়েছে। তবে স্টার জলসা চ্যানেলের রোশনাই ধারাবাহিকে যা দেখানো হল তা চমকে দেওয়ার মতো। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ধারাবাহিকের সেই ভিডিও। রোশনাই (Roshnai) ধারাবাহিকের সিনে দেখানো হচ্ছে ভার্চুয়াল সিঁদুর দান। ভাবতে পারছেন সিঁদুর দান তাও আবার ভার্চুয়াল। এই সিনটা নাকি আবার হিন্দি ধারাবাহিকের নকল করা।
স্টার জলসার রোশনাই (Roshnai) ধারাবাহিকে সম্প্রতি দেখানো হচ্ছে, চাপে পড়ে বিয়ের কথা স্বীকার করে নিয়েছে রোশনাই। কিন্তু বর কোথায় পাবে। ঠিক হয় ভিডিও কলে দেখানো হবে বরকে। দেখা যায় ভিডিও কলের ওপারে আরণ্যক তাকে সিঁদুর পড়াচ্ছে। আর এদিকে নিজে নিজেই সিঁদুর পড়ছে রোশনাই। এটুকু দেখেই রে রে করে উঠেছেন নেটপাড়া। দর্শকরা বলছে এই সিন হয়েছিল হিন্দি ধারাবাহিক ঝনকে। তবে কি হিন্দি ধারাবাহিক ঝনক থেকেই টুকে নেওয়া হয়েছে গল্পটি। ধারাবাহিক নির্মাতাদের নিয়ে শুরু হয়েছে ট্রোলিং।
ধারাবাহিকে এসব দৃশ্য কতটা আনন্দ দেয় দর্শকদের। আদেও আনন্দ দেয় নাকি দেখানো হচ্ছে বলেই দেখতে হয়। এটা সত্যিই যে রোশনাই (Roshnai) ধারাবাহিক প্রথম নয়, এর আগেও বহু ধারাবাহিকে অবাস্তব গল্প দেখানো হয়েছিল। যারা রোশনাই (Roshnai) ধারাবাহিকের দর্শক তারা জানেন, পরিস্থিতির শিকার হয়েই বিয়ে করেছে রোশনাই। অন্যান্য ধারাবাহিকের মতোই বাড়ির বউয়ের মর্যাদা রোশনাই পায়নি। নতুন ধারাবাহিকের গল্পেও সেই পুরনো ছোঁয়া। সেই নিয়েও চর্চার শেষ নেই। নেট নাগরিকদের মন্তব্যে ভর্তি কমেন্ট বক্স। কেউ বলছেন, ‘এভাবে বিয়ে করলে বাবার টাকা বাঁচবে’। আবার কেউ বলছেন, ‘নেশা করে অন্য জগতে পৌঁছে গিয়েছেন’ ।
উল্লেখ্য, রোশনাই (Roshnai) ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রাত সাড়ে ৮টায় সম্প্রচারিত হয়। রোশনাই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন অনুষ্কা গোস্বামী এবং শন বন্দ্যোপাধ্যায়। বহুদিন পর অভিনেতা আবার ছোট পর্দায় কামব্যাক করলেন। অন্যান্য চরিত্রে আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, উষসী চক্রবর্তী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রমুখ।





