জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ, সমৃদ্ধির গ্রহ বলা হয়ে থাকে। এই গ্রহ যা প্রতিটি রাশির জীবনকে সরাসরি প্রভাবিত করে। বছরের শেষ মাসে শুক্র দুবার গোচর করবে। একবার মকর ও একবার কুম্ভ রাশিতে প্রবেশ করায় প্রচুর সুবিধা পেতে পারেন বেশ কিছু রাশির জাতক-জাতিকারা।
বছরের শেষ পর্বে কুম্ভ রাশিতে প্রবেশ করবে শুক্র। এই রাশিতে প্রবেশের কারণে কিছু নির্দিষ্ট রাশির জাতক-জাতিকারা ধর্মীয়, আর্থিক, শারীরিক, মানসিক এবং পারিবারিক সুবিধা পেতে পারেন।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
কুম্ভ রাশি
এই সময় এমন কিছুতে সাফল্য পেতে পারে এই রাশির জাতক-জাতিকারা যা নিয়ে তারা দীর্ঘদিন ধরে চিন্তিত ছিলেন। এদের স্বাস্থ্য ভালো থাকবে এই সময়। প্রেমের জীবনও ভালো থাকবে। দাম্পত্য জীবনে চলমান সমস্যার অবসান হবে এই রাশির জাতক-জাতিকাদের। সম্পত্তি, বাড়ি ও যানবাহন কেনার স্বপ্ন পূরণ হবে এদের। অর্থ উপার্জনের নতুন উৎস খুলবে এই রাশির জাতক-জাতিকাদের।
মিথুন রাশি
এই সময় দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজগুলো শেষ হবে এই রাশির জাতক-জাতিকাদের। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে এদের। বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলবে। এই সময় অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। পিতা-গুরুর সমর্থন সম্পূর্ণ পাবেন এই রাশির জাতক-জাতিকারা যাতে নিজেদের লক্ষ্য অর্জনে সফল হতে পারে। অর্থও লাভ হবে এই সময়।
মেষ রাশি
এই সময় বৈষয়িক সুখ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়টা অর্থ উপার্জনের জন্য ভালো সময় এদের। সমাজে সম্মান বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবার ও বন্ধুদের সাথে ভাল সময় কাটাবেন এরা। জীবনে নানান ধরনের সুখ আসবে। এই সময় ভালো আর্থিক লাভ পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।






