রাজার ঘরে গমন দৈত্যগুরু শুক্রের, ৫ রাশির জীবনে আসছে ‘আচ্ছে দিন’, বাড়বে আয়ের পরিধি, জীবনে আসবে প্রভূত উন্নতি

জ্যোতিষশাস্ত্রে সুখ, সম্পদ, বিলাসিতা, প্রেম এবং সৌন্দর্যের কারক গ্রহ বলা হয় শুক্রকে। সেই গ্রহই আজ সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। এর ফলে কিছু রাশির নিদ্রিত ভাগ্য জেগে উঠবে। 

আজ ৩১ জুলাই, ২০২৪, দুপুর ০২ টো ৪০ মিনিটে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করেছে শুক্র। শুক্রের এই গমনের জেরে একাধিক রাশির জাতক-জাতিকাদের শুভ দিন শুরু হবে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃষ রাশি

শুক্রের গোচরের কারণে সম্পত্তি ক্রয় করবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় বিনিয়োগে লাভ হবে এদের। প্রেম জীবনে চলমান টানাপোড়েনের অবসান হবে এই সময়। আত্মবিশ্বাস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

তুলা রাশি

শুক্রের গমন সৌভাগ্য বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় আয়ের পরিধি বাড়বে এদের। বিনিয়োগ থেকে ভালো লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। বিবাহিত জীবন দারুণ সুখে কাটবে।

মেষ রাশি

এই সময় প্রেম ও রোমান্সে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। দাম্পত্য জীবনের বাধা দূর হবে এই সময়। যারা ভালো কাজের সুযোগ খুঁজছেন তারা সফল হবেন। কর্মক্ষেত্রে দারুণ সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

ধনু রাশি

শুক্র গ্রহের প্রভাবের কারণে এই রাশির জাতক-জাতিকা যারা বিবাহিত, তারা সন্তান লাভের সুখ পাবেন। এই সময় স্বাস্থ্যেরও উন্নতি হবে এদের। পুরনো বিনিয়োগ থেকে লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি

সিংহ রাশিতে শুক্রের রাশি পরিবর্তনের কারণে বুধ-শুক্র সংযোগ তৈরি হবে। এর ফলে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে। এই সময় এই রাশির জাতক-জাতিকার ব্যবসায়ীদের কাজের বৃদ্ধি হবে। আর্থিক সুবিধা পাবেন। অর্থের উৎস বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles