শীত আসার আগেই শিখে রাখুন মা-ঠাকুমাদের হাতের সুজির দুধ পিঠে, রইল রেসিপি

শীতকাল মানেই পিঠে, পুলি, পায়েস, আর মিষ্টির উৎসব। কিন্তু যে কোন সময়েই সুজির দুধ পিঠে বানিয়ে নিতে পারেন। মা-ঠাকুমাদের হাতের এইসব সুস্বাদু রেসিপি খাওয়ার জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন অনেকে। আজ আমরা শিখব সহজভাবে মা-ঠাকুমাদের ঐতিহ্যবাহী সুজির দুধ পিঠে রেসিপি।

উপকরণ

এক কাপ সুজি, কোরানো নারকেল, দুধ, ময়দা, বেকিং সোডা, সাদা তেল, এলাচ গুঁড়ো, গুড়

রন্ধন প্রণালী

প্রথমে একটি বড় পাত্রে এক কাপ সুজি নিয়ে তাতে অল্প নুন এবং হাফ কাপ কোরানো নারকেল মিশিয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে দুধ যোগ করে ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণে অল্প পরিমাণ ময়দা এবং এক চিমটি বেকিং সোডা মেশাতে হবে।

এরপর কড়াইতে সাদা তেল গরম করে মিশ্রণটি ছোট ছোট গোল আকৃতির করে তেলে ছেড়ে ভেজে নিতে হবে। একটি কড়াইতে পর্যাপ্ত দুধ গরম করে তাতে কোরানো নারকেল, এলাচ গুঁড়ো এবং পরিমাণমতো গুড় দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে। গরম মিশ্রণে পিঠেগুলি দিয়ে ৭-৮ মিনিট দুধে ফোটাতে হবে।

এবার সুজির দুধ পিঠে রেডি, যা আপনি সকালে বা সন্ধ্যায় গরম গরম পরিবেশন করতে পারেন। এই রেসিপিটি যেমন সহজ, তেমনই সুস্বাদু। মা-ঠাকুমাদের হাতে তৈরি এই পিঠের স্বাদ আপনাকে নিয়ে যাবে শৈশবের সেই দিনে। এই রেসিপি শীতকালের স্মৃতি মনে করিয়ে দেয়। এবার থেকে যখনই শীত আসবে, এই রেসিপিটি বানিয়ে আপনি পরিবারের সবাইকে খাওয়ান। সহজ পদ্ধতিতে বানানো এই সুজির দুধ পিঠে সকাল বা সন্ধ্যায় যেকোনো সময়েই খেতে পারেন।

আরও অন্যান্য খবর