চাঁদ ও শনির যোগে অন্ধকার কাটবে ৪ রাশির জীবনে, খুলবে উন্নতির পথ, প্রবল অর্থাগমের যোগ, মন থাকবে প্রসন্ন

কর্ম ও ন্যায় প্রিয় দেবতা শনি বর্তমানে কুম্ভ রাশিতে বিরাজ করছে। আগামী ২৬ জুন এই রাশিতে প্রবেশ করবে চাঁদ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, চাঁদ ও শনির যুতির ফলে কুম্ভ রাশিতে তৈরি হবে শশি যোগ।

এই যোগের প্রভাব থাকবে ৪ রাশির ওপর। এর ফলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই চার রাশির জাতক-জাতিকারা। ধন আগমন হবে এদের। নানান ক্ষেত্রে কাঙ্খিত সাফল্য লাভ করবেন এরা। কেরিয়ার ও ব্যবসায়ে প্রচুর উন্নতি করতে পারবেন এই রাশির জাতকরা।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

ধনু রাশি

শশি যোগ দারুণ লাভজনক হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। চাকরি ও ব্যবসায়ে উন্নতি করবেন এরা। পেশাগত জীবনে যে কাজ করবেন, তাতে সাফল্য পাবেন। ব্যবসায়ে মুনাফা হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন এরা। কেরিয়ারে আসা সমস্ত বাধা দূর হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মিথুন রাশি

শনি ও চাঁদের যুতি খুব শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। কেরিয়ারে বড়সড় পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে এদের। এই সময়ে পরিজনদের সাহায্যে অর্থ উপার্জনের নতুন সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ রাশি

শনি ও চন্দ্রের শশি যোগ ভাগ্য চমকে দেবে এই রাশির জাতক-জাতিকাদের। পুরনো লগ্নির দ্বারা ভালো রিটার্ন পাবেন এরা। সুখে জীবন কাটাবেন। পরিবারে সুখ-শান্তি বিরাজ করবে এদের। আয়ের নতুন উৎস পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এর ফলে ধনলাভের পথ প্রশস্ত হবে। 

মকর রাশি

শনি ও চন্দ্রের যুতি কোনও আশীর্বাদের চেয়ে কম নয় এই রাশির জাতক-জাতিকাদের জন্য। শশি যোগের প্রভাবে সমস্ত কষ্ট থেকে মুক্তি পাবেন এরা। আইনি মামলা থেকে নিস্তার পাবেন এই রাশির জাতক-জাতিকারা। মানসিক শান্তি লাভ করবেন এরা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles