জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর হোলিতে বেশ কয়েকটি যোগ তৈরি হয়েছে। শুক্র ও মঙ্গল গ্রহের মিলনে হোলিতে মহালক্ষ্মী রাজযোগ তৈরি হয়েছে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে মহালক্ষ্মী রাজযোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই রাজযোগ গঠনের মাধ্যমে একজন ব্যক্তির জীবনে আর্থিক লাভ ও সাফল্যের সম্ভাবনা তৈরি হয়।
মহালক্ষ্মী রাজযোগ গঠনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ দিন শুরু হওয়ার জোরালো ইঙ্গিত রয়েছে। জীবনে সুখ, শান্তি, সাফল্য এবং আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
এই মহালক্ষ্মী রাজযোগ এই রাশির জন্য খুবই শুভ এবং উপকারী হবে। এই সময় অনেক ধরণের বিলাসিতা উপভোগ করার স্বপ্ন পূরণ হতে পারে এই রাশির। বিনিয়োগকৃত অর্থের ভালো বৃদ্ধি হতে পারে। কর্মরত ব্যক্তিদের পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এই রাশির জাতকদের কাজ প্রশংসিত হবে।
তুলা রাশি
মহালক্ষ্মী রাজযোগ তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য আশীর্বাদের চেয়ে কম নয়। অনেক ধরনের সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সুখবর পেতে পারেন। কর্মরত ব্যক্তিরা একটি নতুন কাজের জন্য একাধিক প্রস্তাব পেতে পারেন। ব্যবসা করা লোকেদের লাভের ভালো বৃদ্ধি হবে, ভাগ্য তাদের পক্ষে থাকবে।
কুম্ভ রাশি
কুম্ভ রাশিতে শুক্র ও মঙ্গলের সংযোগের কারণে এই রাশিতেই তৈরি হতে চলেছে মহালক্ষ্মী রাজযোগ। এর ফলে সৌভাগ্য বৃদ্ধি পাবে এই রাশির। কাঙ্খিত কাজে সফলতা আসবে। আর্থিক লাভের চমৎকার সুযোগ থাকবে এই সময়। অংশীদারিত্বে করা কাযে ভবিষ্যতে অনেক অগ্রগতি হবে। বিবাহিতরা নিজেদের বিবাহিত জীবনে সুখকর অভিজ্ঞতা লাভ করবেন।





