ব্যবসায় উন্নতির যোগ কুম্ভ ও বৃশ্চিক রাশির, গৃহস্থালী জীবন কেমন কাটবে মিথুন রাশির? জানুন আজকের রাশিফল

শনিবার, ৩০ মার্চ ২০২৪ 

মেষ রাশি (২১ মার্চ – ২০ এপ্রিল): আজ ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভালো করতে পারবেন। পারিবারিক কাজের প্রয়োজনে কিছু টাকা ঋণ করতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে হবে। 

বৃষ রাশি (২১ এপ্রিল – ২০ মে): অংশিদারী ব্যবসা বাণিজ্যে ভালো রোজগার হবে। গৃহস্থালী জীবনে জীবন সাথীর সাহায্য পাবেন। পারিবারিক কোনো ব্যবসায় ভালো লাভের আশা। অবিবাহিতদের বিয়ের কোনও আলোচনায় উন্নতি।

মিথুন রাশি (২১ মে – ২০ জুন): কাজে কর্মে সকলের সাহায্য পাবেন। পুরোনো ব্যাধির উপশম হবে। গৃহস্থালী জীবনে কাজের লোকের সাথে বিরোধ এড়িয়ে চলুন। আজ অনৈতিক কাজ না করাই ভালো।

কর্কট রাশি (২১ জুন – ২০ জুলাই): সৃজনশীল পেশাজীবীদের রোজগার বৃদ্ধি পাবে। সাংসারিক ক্ষেত্রে সন্তানের সাহায্য পাবেন। মেধা ভিত্তিক প্রতিযোগীতায় আজ সফল হবেন।

সিংহ রাশি (২১জুলাই – ২১ আগস্ট): পারিবারিক কোনও সমস্যার আজ সমাধান হতে চলেছে। গৃহস্থালী কাজে আত্মীয় স্বজনের সাহায্য লাভ। গৃহ পরিবর্তনের প্রয়োজন হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট – ২২ সেপ্টেম্বর): বিদেশ থেকে ভালো সংবাদ আসবে। বস্ত্র ব্যবসায় সফলতা। নতুন মধ্যস্ততার কাজে ভালো রোজগার হবে। নগদ প্রাপ্তির সুযোগ আসবে। গণমাধ্যমে কাজের যোগ।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর): আজ ভুল বোঝা বুঝি এড়িয়ে চলতে হবে। আর্থিক ক্ষেত্রে অগ্রগতির দিন। ব্যবসায়ীদের ভালো রোজগার হবে। গৃহস্থালী কাজে আত্মীয়র সাহায্য লাভ। সঞ্চয়ের সুযোগ আসবে।

বৃশ্চিক রাশি (২২ অক্টোবর- ২০ নভেম্বর): পাইকারী ও খুচরা ব্যবসায় উন্নতির যোগ। চাকরিজীবীদের বকেয়া বিল বেতন পাওয়ার সম্ভাবনা। সামাজিক ও সাঙ্গঠনিক ক্ষেত্রে অংশ নিতে পারেন। আজ কর্মক্ষেত্রে সম্মানিত ও প্রশংসিত হবেন।

ধনু রাশি (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর): দিনটি বৈদেশিক কাজে সাফল্য লাভের। কর্মজীবনে উন্নতি হবে। ব্যক্তি ঋণ সংক্রান্ত জটিলতা থেকে মুক্তি লাভ। ব্যবসার প্রয়োজনে বিদেশ যেতে পারেন। পরিবহন ব্যবসায় ভালো রোজগার।

মকর রাশি (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি): আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতির আশা। বকেয়া বেতন আদায়ের সুযোগ আসবে। সাংসারিক ক্ষেত্রে দাদার সাহায্য লাভ।

কুম্ভ রাশি (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি): আজ চাকরিজীবীদের নতুন কর্ম লাভের যোগ। ব্যবসায়ীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। প্রশাসনিক ব্যক্তির সাহায্য লাভ। বাবার শারীরিক অবস্থার উন্নতি হবে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ): জীবিকার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসবে। জীবন জীবিকায় পরিবর্তন হতে চলেছে। ধর্মীয় ও আধ্যাত্মিক কাজে সফলতার আশা। শিক্ষা ও গবেষণার কাজে অর্থ লাভ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর