বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পৌষ মাস। জ্যোতিষশাস্ত্র মতে, এই খরমাস বা পৌষ মাসে বেশ কয়েকটি গ্রহ নিজ রাশি থেকে অন্য রাশিতে গমন করতে চলেছে। এর মধ্যে সূর্য হল অন্যতম। জ্যোতিষশাস্ত্র অনুসারে, পৌষ মাসে কোনও শুভ কাজ হয় না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই পৌষ মাসে অনেক বড় গ্রহ রাশি পরিবর্তন করবে।
এই সময় সূর্যদেব ধনু রাশিতে প্রবেশ করবে। আবার আগামী ২৫ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে শুক্রগ্রহ। এছাড়াও ২৭ ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ ডিসেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে বুধ। আর ৩১ ডিসেম্বর মেষ রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। এই সূর্য, শুক্র, মঙ্গল, বুধও বৃহস্পতির রাশিচক্রের পরিবর্তনের ফলে বেশ কিছু রাশির উপর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কর্কট রাশি
এই সময় এই রাশির জাতক-জাতিকাদের মন অস্থির থাকবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময়। এছাড়াও এই রাশির জাতক-জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসায় লাভ হবে।
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের পরিবারে ধর্মীয় কোনও অনুষ্ঠানের আয়োজন হতে পারে। এই সময় আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। চাকরিতে পদোন্নতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
মিথুন রাশি
এই সময় ব্যবসায় উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারে শুভ অনুষ্ঠান হতে পারে। দাম্পত্য জীবন মধুর হয়ে উঠবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ হাতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশি
এই সময়টা অনুকূল হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আয় পাবে বৃদ্ধি, গাড়ি কেনার প্ল্যান করলে সাফল্য মিলবে। কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ হাতে পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ী, কর্মজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই সময়।
বৃষ রাশি
এই সময় খুবই অনুকূল থাকবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় ব্যবসায় আয় বৃদ্ধি হবে। সমাজে সম্মান বৃদ্ধি। আধ্যাত্মিক কাজের প্রতি আগ্রহ বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। বৈবাহিক জীবনে ঘনিষ্ঠতা বাড়বে। পরিবারে শান্তি ও সুখ বজায় থাকবে এই সময়।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!