আগামীকাল, সোমবার দীপাবলি। সপ্তাহের শুরুতেই এই আলোর উৎসব আর্থিক সমৃদ্ধির বার্তাও বয়ে আনে। দীপাবলির এই গোটা সপ্তাহে নানান রাশির জাতক-জাতিকাদের উপরেই আশীর্বাদ থাকবে লক্ষ্মী ও কুবেরের। তবে বিশেষ কিছু রাশির এই সপ্তাহে একটু বেশিই অর্থপ্রাপ্তি হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নিন-
বৃষ রাশি
এ সপ্তাহে আপনার করা চেষ্টা ভবিষ্যতে আর্থিক উন্নতি নিয়ে আসবে। কর্মক্ষেত্রে ধীরগতিতে সাফল্যের পথ প্রশস্ত হবে। পরিশ্রমের জোরে পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটাবেন। পরিস্থিতি অনুকূল থাকবে।
মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য সপ্তাহ অত্যন্ত অনুকূল থাকবে। কর্মক্ষেত্রে নিজের ইচ্ছা ও বিচারবুদ্ধি দিয়ে কাজ করলে অধিক সাফল্য লাভ করবেন। নিজের প্রকল্পে সফল হবেন। আর্থিক পরিস্থিতি ভালোই থাকবে। যথার্থবাদী হয়ে জীবনে এগিয়ে যাবেন। যাত্রার ফলে সাফল্য লাভ করবেন। সপ্তাহের শেষে পরিস্থিতি আরও অনুকূল হবে।
কর্কট রাশি
আর্থিক জীবনের জন্য সময় অনুকূল। এ সপ্তাহে কর্কট রাশির জাতকদের ভাগ্যে ধন লাভের শুভ সংযোগ রয়েছে। এ ক্ষেত্রে কোনও মহিলার সাহায্য পেতে পারেন। কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা অনুভব করবেন। বস আপনার ওপর প্রভাব বিস্তার করতে পারেন। সপ্তাহের শেষে সারপ্রাইজ উপহার পেতে পারেন।
মিথুন রাশি
এ সপ্তাহে বাড়ির মহিলারা এগিয়ে এসে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল ও উন্নত করার চেষ্টা করবেন। তাঁদের সাহায্যে আপনার জীবন সফল হবে। যাত্রার ফলে সাফল্য লাভ করবেন। তবে আর্থিক জীবনের জন্য সময় কঠিন। অধিক ব্যয় হতে পারে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রেও এ সপ্তাহে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন। কোনও সংবাদ আপনার মনে কষ্ট দেবে।
কন্যা রাশি
কন্যা রাশি জাতকদের কর্মক্ষেত্রে পুনরায় কোনও পুরনো প্রকল্প শুরু হতে পারে। এ সপ্তাহে ধন বৃদ্ধির শুভ সংযোগ থাকবে। ভারসাম্য বজায় রেখে এগিয়ে গেলে যাত্রার ফলে শুভ ফলাফল পেতে পারেন।
তুলা রাশি
তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে উন্নতি হবে। নিজের কোনও প্রকল্পের কারণে এ সপ্তাহে অত্যধিক ব্যস্ত থাকবেন। অত্যধিক ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই এ বিষয়ে মনোনিবেশ করার সময় এসে গিয়েছে।
সিংহ রাশি
এ সপ্তাহে সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে ব্যাকুলতা অনুভব করতে পারেন। কোনও নতুন প্রকল্পে বিলম্ব হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় প্রচুর অর্থ ব্যয় করতে পারেন এ সপ্তাহে। এ সপ্তাহে যাত্রা এড়িয়ে যাওয়াই শ্রেয়।
ধনু রাশি
এই সপ্তাহে ধনু রাশির জাতকদের কর্মক্ষত্রে উন্নতি হবে। সম্মানিত হবেন আপনারা। এ সপ্তাহে কোনও নতুন সূচনা করবেন এর ফলে কেরিয়ারে দীর্ঘমেয়াদী শুভ পরিস্থিতি থাকবে। এমনকি ধন লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। অংশীদারীত্বে কোনও লগ্নি করে থাকলে শুভ ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। যাত্রা সফল হবে। সপ্তাহের শেষে এমন কোনও সংবাদ পাবেন, যার ফলে মন আনন্দিত থাকবে।
বৃশ্চিক রাশি
এ সপ্তাহে বৃশ্চিক রাশির জাতকরা যাত্রা করবেন এবং তার শুভ ফলাফল পাবেন। জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটবে ও আনন্দ থাকবে। কর্মক্ষেত্রে আলোচনার মাধ্যমে কোনও সমস্যার সমাধান করে নিন, তা না-হলে কষ্ট বাড়তে পারে। সপ্তাহের শেষে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে যান।
মীন রাশি
মীন রাশির জাতকরা কর্মক্ষেত্রে সকলের কথা শুনবেন, কিন্তু শুধু নিজের মনের মতো কাজ করবেন। এর ফলে উন্নতির সুযোগ পাবেন। অর্থ ব্যয় বাড়তে পারে। নিজের লগ্নির দিকে বিশেষ নজর দিতে হবে মীন রাশির জাতকদের। পারিবারিক সুখ-সমৃদ্ধির যোগ রয়েছে।
কুম্ভ রাশি
কোনও পিতৃতুল্য ব্যক্তি কুম্ভ রাশি জাতকদের অফিসের কাজে বাধা সৃষ্টি করতে পারেন। আর্থিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। তবে যোগাযোগ ব্যবস্থা মজবুত করার জরুরি রয়েছে। এ সপ্তাহে যাত্রার সম্ভাবনা রয়েছে ও সেই যাত্রা সফল হবে। কিন্তু এ ক্ষেত্রে বয়স্কদের সাহায্য লাভ করবেন।
মকর রাশি
এ সপ্তাহে মকর রাশির জাতকদের ভাগ্যে আর্থিক ধনলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। এ সপ্তাহে কোনও সুসংবাদ পাবেন। আবার সপ্তাহের শেষে জীবনে মান-সম্মান বাড়তে পারে।





