যে কোনও গ্রহের রাশি পরিবর্তন সমস্ত রাশি জাতক-জাতিকাদেরই প্রভাবিত করে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যখন কোনও গ্রহের রাশি বা নক্ষত্রের পরিবর্তন হয়, নানান ধরণের যোগ এবং সংযোগ তৈরি করে। আগামী ১৬ জুলাই কর্কট রাশিতে সূর্যের গমনের কারণে তৈরি হবে ষড়ষ্টক যোগ।
সূর্য ও শনির মিলনের কারণে গঠিত হবে এই যোগ। জ্যোতিষশাস্ত্রে এই যোগকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই যোগ মানুষের মধ্যে দুঃখ, রোগ, ঘৃণা, দুশ্চিন্তা ও কষ্ট বৃদ্ধি করে। সূর্যের কর্কটে গমনের জেরে গঠিত এই যোগ তৈরি হওয়ার কারণে বেশ কিছু রাশি জাতক-জাতিকাদের বেশ সতর্কতা অবলম্বন করতে হবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
কর্কট রাশিতে সূর্যের গমনের কারণে বেশ দুশ্চিন্তা বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। বিচার সংক্রান্ত বিষয়ে খুব সাবধানে কাজ করতে হবে এই সময়। খুব ভেবেচিন্তে যে কোনও বড় সিদ্ধান্ত নিতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। নতুন কাজের জন্য এই সময় একেবারেই ভালো নয়।
কর্কট রাশি
সূর্য ও শনির মিলনে গঠিত ষড়ষ্টক যোগ বিরূপ প্রভাব ফেলবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় খুব সাবধানে থাকতে হবে এদের। নিজের স্বাস্থ্য ও সম্পর্কের যত্ন নিতে হবে এই সময়। চাপযুক্ত জিনিস এড়িয়ে চলাই ভালো। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কাজ করা যাবে না। অন্যথায় সমস্যা বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
ধনু রাশি
সূর্য যাত্রার জেরে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখা দরকার। কোনও ধরণের বিবাদে জড়াবেন না এই রাশির জাতক-জাতিকারা। গাড়ি চালানোর সময় সতর্ক থাকা প্রয়োজন। নিজের স্বাস্থ্যের যত্ন নিন এই রাশির জাতক-জাতিকারা।





