২৯ জুন, অর্থাৎ শনিবার দুপুর ১২.২৯ মিনিটে রাশি পরিবর্তন করবে বুধ। প্রবেশ করবে কর্কট রাশিতে। ১৯ জুলাই পর্যন্ত কর্কট রাশিতে থাকার পর বুধ চলে যাবে সিংহ রাশিতে। কর্কট রাশিতে বুধের গমনে ৪ রাশির জাতক জাতিকাদের উপর অশুভ প্রভাব পড়তে চলেছে। চাকরি, ব্যবসা, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে বুধের রাশি পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়বে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
সিংহ রাশি
বুধের গমন সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ঝামেলার কারণ হতে পারে। এই সময় আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। যে কোনও ধরনের বেআইনি কাজ থেকে দূরে থাকতে হবে। এই সময় সঞ্চয় কমবে আর ব্যয় বাড়বে এদের।
মেষ রাশি
এই সময় এই রাশির জাতক জাতিকাদের উপর চাপ তৈরি হবে। র ব্যবসা এবং চাকরি ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে এদের। প্রতিপক্ষ ও গোপন শত্রুদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সময় গোপনে কাজ না করলে অপমানিত ও ক্ষতি করতে পারে শত্রুরা।
কুম্ভ রাশি
বুধের রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের গোপন শত্রুর সংখ্যা বাড়তে পারে। কর্মক্ষেত্রে এমন লোকদের থেকে সতর্ক থাকতে হবে যারা পিছনে খারাপ কাজ বা চক্রান্ত করে। এই সময় কাউকে টাকা ধার না দেওয়াই উচিত, কারণ ফেরত পেতে অসুবিধায় পড়তে হতে পারে।
ধনু রাশি
বুধের গমন ধনু রাশির জাতক জাতিকাদের জন্য অশুভ প্রমাণিত হতে চলেছে। দাম্পত্য জীবনে অনেক ধরনের সমস্যা জেরবার করে তুলবে। এই সময় কোনও বড় চুক্তি, সম্পত্তির কাগজপত্র বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ খুব সাবধানে করতে হবে, অন্যথায় প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করছেন তাঁদের কাছে অংশীদারিত্বের সুযোগ আসতে পারে।





