স্টার জলসায় আসছে নয়া ধারাবাহিক ‘তেঁতুলপাতা’, শীঘ্রই প্রকাশ্যে আসবে প্রোমোও, আগেই জেনে নিন ধারাবাহিকের কলাকুশলীর নাম

Star Jalsha new serial Tetulpata promo: স্টার জলসায় আসতে চলেছে নতুন ধারাবাহিক তেঁতুল পাতা। এই ধারাবাহিকের টিজার প্রকাশিত হয়েছে‌ ইতিমধ্যেই। এই ধারাবাহিক আসতে চলেছে টিমওয়ার্ক প্রোডাকশন হাউসের প্রযোজনায়। এই প্রোডাকশন হাউস হিন্দি ও বাংলা সিনেমায় সহ প্রযোজক হিসেবে কাজ করেছে। এর আগে প্রডিউস করেছে স্টার জলসা ও জি বাংলার নতুন প্রোমো। এবার শুধুই প্রমো নয় একটা নতুন ধারাবাহিকের প্রজেক্টে কাজ করছে তারা (Star Jalsha new serial Tetulpata promo)

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় স্টার জলসার নতুন ধারাবাহিক ‘তেঁতুলপাতা’ দিয়ে ফিরছেন। একান্নবর্তী পরিবারের গল্প নিয়ে নির্মিত এই ধারাবাহিকে গৌরবের উপস্থিতি নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। চ্যানেলটি ইতিমধ্যেই ধারাবাহিকের ১০ সেকেন্ডের একটি প্রোমো প্রকাশ করেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা (Star Jalsha new serial Tetulpata promo)। অনেকেই ধারাবাহিকের নাম নিয়ে মজাও করছেন।

‘তেঁতুলপাতা’ ধারাবাহিকটি একান্নবর্তী পরিবারের গল্প বলবে। গৌরব এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় থাকবেন বলে খবর। অভিনেতা যদিও এ বিষয়ে সরাসরি মন্তব্য করতে চাননি, তবে তিনি জানিয়েছেন শীঘ্রই তিনি ফিরছেন এবং দর্শকদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন (Star Jalsha new serial Tetulpata promo)। গৌরব বলেছেন, “দর্শকরা আমাকে মিস করছেন এটা খুব ভালো ব্যাপার। আমিও সবসময় তাঁদের প্রত্যাশা পূরণের চেষ্টা করি। আশা করব, ভালো কাজ নিয়ে আবার ফিরব”।

জানা যাচ্ছে, গৌরব ইতিমধ্যেই এই ধারাবাহিকের জন্য লুক সেট করেছেন। ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকটি তৈরি হবে টিম ওয়ার্ক প্রোডাকশন হাউসের ব্যানারে (Star Jalsha new serial Tetulpata promo)। ধারাবাহিকের নায়িকা হিসেবে থাকতে পারেন অরুণিমা ঘোষ, যিনি এর আগে ‘মন দিতে চাই’ ধারাবাহিকে অভিনয় করেছেন। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এর আগে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে অরুণিমাকে দেখা গিয়েছিল।

Star Jalsha new serial Tetulpata promo, Tetulpata, serial, star jalsha, new serial, teaser, স্টার জলসা, চ্যানেল, তেঁতুল পাতা

এবার জানা যাচ্ছে আর দু-তিন দিনের মধ্যেই এই ধারাবাহিকের প্রোমো প্রকাশে আসবে। আগেই এই ধারাবাহিকের নায়ক নায়িকার নাম প্রকাশ্যে এসেছিল। এবার প্রোমো প্রকাশে আসলে জানা যাবে ধারাবাহিকে আর কোন কলাকুশলীরা অভিনয় করছেন (Star Jalsha new serial Tetulpata promo)

RELATED Articles