জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহের রাজকুমার বলে গণ্য করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যাদের রাশিচক্রে বুধ খুব শক্তিশালী, তাদের বুদ্ধিমত্তা বিকশিত হয়। বুধ যদি ভালো অবস্থানে না থাকে, তাহলে জাতক-জাতিকার মানসিক চাপ বাড়ে। বুধ উচ্চ স্থানে থাকলে জাতক-জাতিকাদের বুদ্ধি বিবেচনা পদে পদে নজর কাড়ে সকলের।
আগামী ২৬ নভেম্বরে বক্রী শুরু হবে বুধের। এদিন বৃশ্চিক রাশিতে বিপরীতমুখী গতি শুরু করবে বুধ। এই গতি কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের বুদ্ধিমত্তা, বাগ্মীতা, অভিব্যক্তি, শিক্ষা ও সাহিত্যের প্রতি অনুরাগকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এই সময়।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
বুধের এই গতি পরিবর্তনের ফলে নানান মানসিক সমস্যা দেখা দেবে এই রাশির জাতক-জাতিকাদের। দাম্পত্য জীবনে উত্থান-পতন চলবে এদের। বিবাদ হতে পারে এই সময়। এমন অবস্থায় কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখা উচিত এই রাশির জাতক-জাতিকাদের। আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে।
মেষ রাশি
বুধের বক্রীর জেরে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে মানসিকভাবে বিরক্ত হয়ে উঠবেন এরা। অজানা আশঙ্কায় উত্তেজনা তৈরি হবে এই রাশির জাতক-জাতিকাদের। খারাপ সঙ্গ থেকে দূরে থাকা উচিত এদের এই সময়। তা না হলে আর্থিক ক্ষতি হবে এদের। কাউকে অন্ধভাবে বিশ্বাস করলে প্রতারিত হতে হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মিথুন রাশি
এই সময় কেরিয়ারে অনেক ধরনের চ্যালেঞ্জ আসবে এই রাশির জাতক-জাতিকাদের। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেয়া উচিত নয় এই সময়। ভুলভাল সিদ্ধান্তের ফলে টাকার পাশাপাশি পদও হারাতে পারেন এরা। বিরোধীরা এই সময় এই রাশির জাতক-জাতিকাদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করতে পারে। বিবাদের সৃষ্টি হতে পারে, এমন জায়গা থেকে দূরে থাকা উচিত এদের।






