দুর্গাপুজোর আগেই হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ, চরম বিপদের মুখে পড়বে ৪ রাশি, হতে হবে অর্থ-সম্মানের ক্ষতির সম্মুখীন

জ্যোতিষশাস্ত্রে যেমন গুরুত্ব রয়েছে, তেমনি বিজ্ঞানের দিক থেকেও সূর্যগ্রহণের অবদান রয়েছে বিপুল। বিজ্ঞান মতে, সূর্যগ্রহণকে একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ হয়েছিল ২০ এপ্রিল, বৈশাখ অমাবস্যার দিন। সেই সময় সূর্যগ্রহণ ভারতে দেখা যায়নি। দ্বিতীয়বারের সূর্যগ্রহণও ভারতের কোনও জায়গা থেকেই দেখা যাবে না। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ঘটতে চলেছে আশ্বিন অমাবস্যায় ১৪ অক্টোবর। এদিনই আবার পালিত হবে সর্বপিত্রী অমাবস্যাও।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্য এবং চন্দ্রগ্রহণ উভয়কেই অশুভ বলে মনে করা হয়। শাস্ত্রে অনুযায়ী, সূর্যগ্রহণের সময় সমস্ত রাশির উপরেই শুভ ও অশুভ প্রভাব পড়ে। বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অনেক রাশিচক্রের জাতক-জাতিকাদের জীবনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এর জেরে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা অর্থ, চাকরি ও সম্মানের ক্ষতির সম্মুখীন হতে পারেন। 

জেনে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-

বৃষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ এই রাশির জাতক-জাতিকাদের বাজেট নষ্ট করে দিতে পারে। এই সময়ে অর্থ ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যক্তির সুনাম ক্ষুন্ন হতে পারে। কথাবার্তায় সংযম থাকা খুবই জরুরি। মূল্যবান জিনিসপত্র নিরাপদ রাখুন, অন্যথায় অবহেলা ব্যয়বহুল হতে পারে। আত্মবিশ্বাস কমে যাবে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে। জীবনে চলার পথে উত্থান-পতন থাকবেই।

মেষ রাশি

বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে। শুধু তাই নয়, এই সময়ে ব্যক্তি প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। এই সময় চাকরি ব্যবসার ব্যাপারে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হবে। চাকরিতে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন।

কন্যা রাশি

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময়টি কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্যও অশুভ ফল দেবে। এই সময়ে আপনার বন্ধুরা আপনাকে সমস্যায় ফেলতে পারে। শুধু তাই নয়, আপনি আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সতর্ক হোন।

সিংহ রাশি

এই সূর্যগ্রহণ এই রাশির জাতক-জাতিকাদের জন্যও বিরূপ ফল ফলতে পারে। এই রাশির জাতকদের জন্য এই সময়টা শুভ নয়। মানহানি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ বাড়বে। আর্থিকভাবেও লোকসানের মুখে পড়তে হতে পারে। বিনিয়োগের জন্য এই সময়টা ভালো। অর্থ লেনদেনে সতর্ক থাকুন।

RELATED Articles