লাঠির পর এবার ত্রিশূল! দেশ রক্ষার্থে এবার হাতে ত্রিশূল তুলে নিলেন দিলীপ ঘোষ, নববর্ষের সকালে নয়া অবতারে বিজেপি নেতা

Dilip Ghosh with Trishul: এর আগে তাঁকে দেখা গিয়েছিল হাতে লাঠি নিয়ে ভোট প্রচারে বেরোতে। আর এবার নববর্ষের সকালে তাঁকে দেখা গেল এক অন্য অবতারে। এবার হাতে ত্রিশূল নিয়ে বের হলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh with Trishul)

আজ, রবিবার নববর্ষের সকালে বর্ধমানের এক শিবমন্দিরে যান দিলীপ ঘোষ। সেখানেই তাঁকে দেখা যায় হাতে ত্রিশূল নিয়ে। সাংবাদিকদের ক্যামেরার সামনে আবার ত্রিশূল নিয়ে পোজও দেন তিনি (Dilip Ghosh with Trishul)। হাতে ত্রিশূল প্রসঙ্গে এদিন দিলীপ ঘোষ বলেন, “বিশ্বে অশুভ শক্তি আর পাপের প্রতাপ বেড়েছে। আর যখনই এসব হয়েছে, বাবা ত্রিশূল হাতে নিয়ে তাণ্ডব নৃত্য করেছেন। আমার কুলদেবতা শিব। তাঁরই প্রেরণায় আমরা স্বচ্ছ ভারত এবং স্বচ্ছ রাজনীতি করতে চাই। ত্রিশূল তারই প্রতীক”।

তবে দিলীপ স্পষ্ট করে দেন যে আত্মরক্ষার জন্য এই ত্রিশূল নয় (Dilip Ghosh with Trishul)। বিজেপি প্রার্থীর কথায়, “এটা শুধু আত্মরক্ষা নয়, দেশরক্ষার জন্য হাতে নিয়েছি। সব রক্ষা হয়ে যাবে”। এদিন শিবমন্দির থেকে বেরিয়ে বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে যান বিজেপি নেতা। সেখানে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ সারেন।

এদিন আবার স্থানীয় এক বাজারে মাছের দাম নিয়ে দরাদরিও করতে দেখা যায় দিলীপ ঘোষকে (Dilip Ghosh with Trishul)। এক বিজেপি প্রার্থীর দোকানে তিন বছর তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে বলে জানতে পারেন দিলীপ। সেই ঘটনায় আবার তৃণমূলকে বিঁধে তিনি বলেন, “২০২১ ভোটের পর থেকে ওর (বিজেপি সমর্থকের) দোকানে তালা মেরে দিয়েছে টিএমসি। এখনও খোলেনি। টিএমসির অফিসগুলোতে যখন তালা পড়বে তখন এগুলো খুলবে। এবার সেটা হবে”।

দিলীপ ঘোষের এই নয়া অবতার (Dilip Ghosh with Trishul) প্রসঙ্গে আবার রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “দিলীপ ঘোষ কখনও লাঠি, কখনও ত্রিশূল নিয়ে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব”।

RELATED Articles