জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রত্যেক গ্রহই নির্দিষ্ট সময়ের পর রাশি রূপান্তর ও নক্ষত্র পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এই রাশি পরিবর্তন নানান রাশির জাতক-জাতিকার জীবনে শুভ বা অশুভ প্রভাব ফেলে। গ্রহের রাশি পরিবর্তনের কারণে প্রায়ই একই রাশিতে দুটি গ্রহের জোট তৈরি হয়। এও জোটের ফলে শুভ যোগ বা রাজযোগ তৈরি হয়।
বর্তমানে বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে ও শুক্র অবস্থান করছে মকর রাশিতে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর সকাল ৭টা ৩৮ মিনিটে বৃহস্পতি ও শুক্র একে অপরের থেকে ১২০ ডিগ্রি দূরে থাকবে। এর ফলে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হবে। এই রাজযোগের প্রভাবে কিছু কিছু রাশির জাতক-জাতিকারা দারুণ ভালো ফল পাবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মকর রাশি
এই সময়ে সমস্ত মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই রাশির জাতক-জাতিকাদের। এদের ব্যবসায় আকস্মিক লাভ হবে। এই রাশির জাতক-জাতিকা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা কাঙ্ক্ষিত সাফল্য পাবেন। এই সময় পদোন্নতি ঘটবে এদের। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। বিনিয়োগ থেকে ভালো লাভ হবে। ব্যবসায় ভালো ফল দেখবেন এই রাশির জাতক-জাতিকারা।
কন্যা রাশি
এই সময় প্রতিটি কাজে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনে সুখ থাকবে। আকস্মিক আর্থিক লাভ পাবেন এই সময় এরা। কর্মজীবনে ভালো পরিবর্তন দেখা যাবে। আটকে থাকা টাকা উদ্ধার হবে এইস ময়। কোনও একটি নতুন কাজের প্রস্তাব পাবেন। ধর্মীয় তীর্থযাত্রা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
নবপঞ্চম রাজযোগ খুব ভালো ফল বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় এরা নতুন গাড়ি, বাড়ি, জমি কিনতে পারেন। পারিবারিক বিবাদ মিটে যাবে এই সময়। চাকরিজীবীদের বেতন বাড়বে। আটকে থাকা টাকাও পেয়ে যাবেন এরা এই সময়। বিনিয়োগ করলে লাভ হবে। এই রাশির জাতক-জাতিকা যারা ব্যবসা করছেন, তারা অর্থ লাভ করবেন।





