বাড়ির সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ ৫ বছরের শিশুকন্যাকে, রক্তাক্ত অবস্থায় উদ্ধার জঙ্গলের ভিতর থেকে

আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাণ্ডের পর রাজ্যে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল। সেই প্রতিবাদ কিছুটা স্তিমিত হয়ে গেলেও থেমে যায়নি। যে হারে আন্দোলন গড়ে উঠেছিল, তাতে মনে করা হয়েছিল, এবার হয়ত রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা কমবে। কিন্তু তা আর হল কই! এবার যৌন লালসার শিকার ৫ বছরের শিশুকন্যা।

৫ বছরের শিশুকন্যাকে বাড়ির সামনে থেকে তুলে নিতে ধর্ষণের অভিযোগ উঠল। অভিযোগের কাঠগড়ায় প্রতিবেশী যুবক। জঙ্গল থেকে উদ্ধার করা হয় শিশুকন্যাটিকে। হাসপাতালে ভর্তি ওই শিশু। এই ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা এলাকায়।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞায়। বড়ঞার রানিনগর গ্রামের বাসিন্দা ওই ৫ বছরের শিশুকন্যা। জানা গিয়েছে, গতকাল দুপুরে নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। সেই সময় আচমকাই গায়েব হয়ে যায় সে। খোঁজখবর শুরু করে শিশুটির পরিবার। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জঙ্গলের ভিতর থেকে উদ্ধার করা হয় শিশুটিকে।

পরিবারের তরফে খবর, কুকীর্তি করার সময়ই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরা হয়। এরপর জঙ্গল থেকে বের করে বেধড়ক মারধর করা হয় ওই যুবককে। ওই যুবক শিশুকন্যার প্রতিবেশী বলে খবর। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে গ্রেফতার করে অভিযুক্তকে।

আরও পড়ুনঃ আবাসের তালিকায় নাম ওঠে নি, রাগের বসে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন তাঁরই খুড়তুতো ভাইয়ের, শোকস্তব্ধ পরিবার 

অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল শিশুকন্যাটিকে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে খবর। কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আপাতত সেখানেই চিকিৎসাধীন ওই শিশুকন্যা। পুলিশে অভিযোগ করে শিশুকন্যার পরিবারের দাবী, জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে শিশুটিকে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবী তোলা হয়েছে।

RELATED Articles