মার্চ মাসেই একসঙ্গে তৈরি হতে চলেছে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে তিনটি রাজযোগ। এর জেরে সমস্ত রাশির জাতক-জাতিকাদের জীবনেই শুভ প্রভাব পড়বে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মার্চ মাসে কুম্ভ রাশিতে থাকা শনি তৈরি করবে শশ মহাপুরুষ রাজযোগ। আর মকর রাশিতে থাকা মঙ্গল তৈরি করবে পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম রুচক রাজযোগ।
চলতি মাসে আবার শুক্র প্রবেশ করছে মীন রাশিতে। এই গ্রহ আবার নিজের উচ্চ রাশিতে এসে মালব্য মহাপুরুষ রাজযোগ গঠন করবে। এর জেরে প্রায় ২০০ বছর পর একত্রে তৈরি হচ্ছে এই তিন রাজযোগ। আর এই তিন রাজযোগের শুভ প্রভাব পড়বে তিন রাশির জাতক-জাতিকাদের জীবনে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মিথুন রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই তিনটি রাজযোগ খুবই শুভ প্রমাণিত হবে। এই সময় পরিশ্রম করবেন এরা। এছাড়াও এই সময়দেশ-বিদেশের যাত্রায় যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কেরিয়ারে দারুণ উন্নতির সুযোগ। এই সময় ব্যবসায়ীরা খুব ভালো ধন লাভ করবেন। ব্যবসায়িক চুক্তি চূড়ান্ত হবে এই সময়।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য শশ, রুচক ও মালব্য রাজযোগ দারুণ লাভজনক হবে। কাজ ও ব্যবসায়ে উন্নতি হবে এই সময়। মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাজযোগের প্রভাবে ব্যবসা খুব ভালো চলবে। কেরিয়ারে উন্নতির একাধিক সুযোগ রয়েছে এই সময়। ভাগ্যের সঙ্গ পাওয়ায় ধন বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের।
মকর রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই তিন রাজযোগ খুবই শুভ হতে চলেছে। আকস্মিক ধন লাভ হবে এই রাশির জাতক-জাতিকাদের। ঋণ শোধ করতে পারবেন এই সময়। আর্থিক পরিস্থিতি মজবুত হবে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরির কারণে যাত্রা করবেন আর এই যাত্রা শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময়ে কোনও নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!