বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে রাশিতে গজকেশরী রাজযোগ শুভ প্রভাব দেয়, সেই রাশির জাতক-জাতিকার ভাগ্য নাকি ঘুরে যায়। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, এই চলতি জানুয়ারি মাসেই রয়েছে গজকেশরী রাজযোগ। এই রাজযোগের ফলে একাধিক রাশির জাতক-জাতিকারা দারুণ লাভবান হতে চলেছে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে মেষ রাশিতে। অন্যদিকে চাঁদ আবার আগামী ১৮ জানুয়ারি প্রবেশ করবে মেষ রাশিতে। এর ফলে শুভ গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে। এই যোগের ফলেই অনেক রাশির জাতক-জাতিকারাই লাভের মুখ দেখবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মকর রাশি
এই রাশির জাতক-জাতিকারা এই সময় গাড়ি বা বাড়ি কিনতে পারেন। হঠাৎ অনেক টাকা পেতে পারেন এরা। কোথাও দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও পেয়ে যেতে পারেন এই সময়। বিলাসী কোনও জিনিস কিবতে পারেন এই রাশির জাতক-জাতিকারা, জমি বাড়ির ব্যবসায় বেশ লাভবান হবেন। চাকরিরতরা ভালো লাভ পাবেন এই সময়।
মেষ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের এই সময় আত্মবিশ্বাস বাড়বে। সমাজে মান সম্মান বাড়বে এদের। বিলাসবহু কোনও জিনিসের দিকে ঝুঁকে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো হবে। কেরিয়ারে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
গজকেশরী রাজযোগ দারুণ লাভবান হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। নানান সময়ে আকস্মিক ধনলাভ হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভালো হবে এই সময়। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।





