জ্যোতিষশাস্ত্রে সূর্যের রাশি পরিবর্তনের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য প্রতি মাসেই এক গ্রহ রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে। আর এর ফলে নানান রাশির উপর নানান প্রভাব পড়ে। অক্টোবর মাসে সূর্য তুলা রাশিতে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, আগামী ১৭ই অক্টোবর সূর্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে সন্ধ্যা ৭টা ০৯ মিনিটে।
সূর্যের এই রাশি পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা বিশেষ উপকৃত হতে চলেছেন, আসুন জেনে নিই-
সিংহ রাশি- এই সময় সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মজীবনে লাভবান হবেন। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে।
বৃষ রাশি- তুলা রাশিতে সূর্যের প্রবেশের সুফল পাবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই সময়ে ভাগ্যের সমর্থন পাবেন। ব্যবসায় গতি আসতে পারে। চাকরিজীবীদের উন্নতির সম্ভাবনা রয়েছে।
ধনু রাশি- সূর্য রাশির পরিবর্তনের ফলে ধনু রাশির জাতক-জাতিকারা বিশেষ উপকৃত হবেন। এই সময় আপনি কর্মজীবনে সুখবর পেতে পারেন।
মীন রাশি- মীন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি খুবই শুভ হবে। এই সময় ভাগ্যের সমর্থন পাবেন আপনি। তবে এই সময়ে অর্থের ক্ষেত্রে বিশেষ যত্ন নিন।
মকর রাশি- এই সময় মকর রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা হয়ে যাবে। কর্মক্ষেত্রে পেতে পারে প্রশংসা। ধর্মীয় ভ্রমণের যোগ রয়েছে।






