ধনতেরসে বড় অর্থ প্রাপ্তি! লক্ষ্মী-কুবেরের আশীর্বাদে ধন-সাফল্যের শীর্ষে পৌঁছবে ৩ রাশি, খুলে যাবে সৌভাগ্য

ধনতেরস দিয়েই সূচনা হয় দীপাবলির। চলতি বছর ধনতেরস উৎসব শুরু হচ্ছে আগামী ১০ নভেম্বর অর্থাৎ শুক্রবার। এই বছর ধনতেরসের ভাগ্যের চাকা বদলাতে চলেছে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের।

হিন্দুমতে ধনতেরসকে খুব শুভ ও পবিত্র মনে করা হয়। এদিন একাধিক রাশির জাতক-জাতিকারা ধন-সম্পদের দেবী লক্ষ্মী ও ভগবান কুবেরের আশীর্বাদ পেতে চলেছেন। আর্থিক অবস্থার উন্নতি ও ব্যবসায় সাফল্য পাবেন তারা। ধনতেরসের দিন থেকেই শুভদিন শুরু হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

ধনতেরসের দিন দেবী লক্ষ্মী ও কুবেরের আশীর্বাদন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আয়ের নতুন উৎস খুলে যাবে এই সময়। দিওয়ালিতে বোনাস পেয়ে খুশি হবেন। উৎসবে অর্থ ব্যয় হবে ঠিকই কিন্তু আবার অর্থ সঞ্চয়ও করবেন এই রাশির জাতক-জাতিকারা। পরিবারে সুখের পরিবেশ থাকবে। এই সময় কোথাও বেড়াতে যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

কর্কট রাশি

ধনতেরসের দিন বাড়ির পরিবেশ থাকবে উৎসবমুখর। মন ফুরফুরে থাকবে এই রাশির জাতক-জাতিকাদের। সব কাজেই মিলবে সাফল্য। এই সময় ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ধনসম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আত্মবিশ্বাস বৃদ্ধি হওয়ায় কাজে মনোযোগ বাড়বে। ধনতেরসে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

এই বছরের ধনতেরস খুবই শুভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আর্থিক দিক ও ব্যবসায় নয়া চমক পাবেন এরা। ব্যবসা সম্প্রসারণের জন্য যদি ভালো প্ল্যান করা হয়, তাহলে সফল হবেন নিশ্চিত। এই সময় অনেক টাকা আসবে হাতে। আর্থিক লাভের কারণে ব্যাঙ্ক ব্যালেন্স তরতরিয়ে বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। সমাজে আধিপত্য বিস্তার করবেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles