জ্যোতিষশাস্ত্র মতে, নানান সময় নানান গ্রহ রাশি পরিবর্তনের ফলে শুভ ও অশুভ যোগ তৈরি করে। এই যোগের প্রভাব একাধিক রাশির জাতক-জাতিকাদের উপরই পড়ে। ৪০০ বছর পর এই বছর নবরাত্রি তথা দেবীপক্ষে ৯ টি বিরল যোগ তৈরি হচ্ছে।
এই যোগগুলি হল- ১৫ অক্টোবর পদ্ম যোগ আর বুধাদিত্য যোগ, ১৬ অক্টোবর ছত্র যোগ ও স্বাতী নক্ষত্র ছিল, ১৭ অক্টোবর আয়ুষ্মান, শ্রীবাৎস, প্রীতি যোগ তৈরি হতে চলেছে। ১৮ অক্টোবর সর্বার্থ সিদ্ধি ও অমৃত সিদ্ধি যোগ তৈরি হতে চলেছে। ২০ অক্টোবর রয়েছে রবি যোগ ও ২১ অক্টোবর রয়েছে ত্রিপুষ্কর যোগ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই ৯ যোগের ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা ব্যাপক লাভের মুখ দেখবেন।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
ধনু রাশি
এই সময় সব দিক থেকে ভাগ্যের সহযোগিতা পাবেন এই রাসগির জাতক-জাতিকারা। আটকে থাকা কাজ সফল হতে পারে। কাজের সূত্রে কোথাও যেতে পারেন এই সময় জাতক-জাতিকারা। এই সময় নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা। এই সময় ব্যবসায়ীদের ভালো লাভ হবে।
মকর রাশি
চাকরিরত ও ব্যবসায়ী দুই পক্ষের এই সময়টা খুবই ভালো। কোনও নতুন কাজ শুরু করতে পারেন জাতক-জাতিকারা। কাজের দিক থেকে উন্নতির যোগ রয়েছে। চাকরিরতদের কাজ করার পদ্ধতিতে উজ্জ্বলতা আসবে। এই সময় জাতক-জাতিকারা কর্মস্থলে পাবেন নতুন দায়িত্ব। খুব ভালো লাভ হবে এই সময়। আসবে অর্থ। আর্থিক পরিস্থিতিও আগের থেকে অনেক উন্নত হবে জাতক-জাতিকাদের।
মেষ রাশি
এই সময় জাতক-জাতিকারা যারা চাকরি করছেন, তারা কর্মস্থলে ভালো লাভ পাবেন। দাম্পত্য জীবনে প্রেম ফিরবে। সামাজিক জীবনে আগের চেয়ে ভালো সময় কাটাবেন। পুরনো লগ্নি থেকে লাভ পাবেন জাতক-জাতিকারা। পারিবারিক দিক থেকে খুব ভালো প্রমাণিত হতে পারেন। অংশিদারির কাজে মিলবে সাফল্য।





