কালীপুজোর পরদিনই বুধের উদয়, ভাগ্য হবে উজ্জ্বল, অর্থ বর্ষণ হবে ৩ রাশির উপর

আগামী ১২ নভেম্বর রয়েছে কালীপুজো। সেই দিনেই দেশের নানান প্রান্তে পালন করা বলে দিওয়ালী। এর ঠিক পরদিন অর্থাৎ ১৩ নভেম্বর রয়েছে বুধের উদয়। বুধ গ্রহের উদয়ের ফলে একাধিক রাশিতে বিশেষ লাভ মেলে। নানান রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কন্যা রাশি

বুধ গ্রহ এই রাশির গোচর কুণ্ডলীতে তৃতীয় স্থানে রয়েছে। এর সময় ভাইবোনের সহযোগিতা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ভালো ধনলাভ হবে। কেরিয়ার ও ব্যক্তিগত জীবনেও নানান দিক থেকে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মস্থলে উন্নতি হবে। ব্যবসার কাজে যেতে বিদেশ যাওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক রাশি

বুধের উদয় বিশেষ লাভদায়ক হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। তাদের ব্যক্তিত্বে আরও বেশি চমক আসতে চলেছে। চাকরি ও ব্যবসায় ব্যাপক উন্নতি হবে। বুদ্ধিমত্তা দিয়ে যে সিদ্ধান্ত নেবেন, তাতেই জয়জয়কার হবে এই রাশির জাতক-জাতিকাদের। ব্যবসায় প্রবল সৌভাগ্যের যোগ।

মকর রাশি

 এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আয়ে প্রবল উন্নতি হবে। আয়ের নতুন নতুন উৎস খুলে যাবে এই সময়। ব্যবসায় ভালো সাফল্য মিলবে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে এই রাশির জাতক-জাতিকাদের। বিনিয়োগ থেকে মিলবে লাভ। এই সময় বিনিয়োগ করলে লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর