জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহ একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে। গ্রহের আগমন বা প্রত্যাবর্তন রাশিচক্রের সমস্ত লক্ষণকে প্রভাবিত করে। কখনও এই প্রভাব ইতিবাচক হয় তো কখনও আবার তা নেতিবাচক প্রভাব ফেলে। বর্তমানে মঙ্গল গ্রহ কন্যা রাশিতে অবস্থান করছে। আগামী ৩ অক্টোবর আবার সূর্যও কন্যা রাশিতে চলে যাবেন।
জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে রক্ত, ক্রোধ, সম্পদ ও সাহসের কারক বলে মনে করা হয়। একটি রাশিতে সূর্য এবং মঙ্গল গ্রহের মিলন একটি দুর্দান্ত সংযোগ তৈরি করে। মঙ্গল এবং সূর্যের এই বিরল সংযোগ কিছু রাশিচক্রের জন্য ভালো ফল দেবে।
জেনে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-
কর্কট রাশি
মঙ্গল ও সূর্যের এই গতি কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ সময় বয়ে আনবে। এই সময়ের মধ্যে নতুন সম্পত্তি কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় যদি এই রাশির জাতক-জাতিকারা চাকরি পরিবর্তন করতে চান তবে চেষ্টা চালিয়ে যান, সাফল্য মিলবে। পারিবারিক জীবন সুখের হবে। পুরনো বিবাদ মিটে যাবে। প্রেমিক-প্রেমিকাদের জন্য সময় ভালো কাটবে।
মেষ রাশি
এই সময় আকস্মিক সম্পদ লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। পুরনো বিনিয়োগ থেকে লাভ হবে। জীবনসঙ্গীর সঙ্গে দারুণ সময় কাটবে। সম্পর্কের মধ্যে মাধুর্য বাড়বে। আয় বাড়ার সম্ভাবনা। দীর্ঘ দিনের সমস্যার মিটে যাবে। সন্তানদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা।
বৃশ্চিক রাশি
কর্কট রাশির পঞ্চম এবং দশম ঘরে শাসন করে মঙ্গল। এখন এই রাশির তৃতীয় ঘরে ট্রানজিট হতে চলেছে মঙ্গল। এই সময়ের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। অসমাপ্ত কাজগুলি সম্পন্ন হবে। ডিজিটাল মিডিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিরা নতুন চাকরি পেতে পারেন। নিজের অফিসে পদোন্নতিও পাওয়ার সম্ভাবনা এই রাশির জাতক-জাতিকাদের।






